1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
​আলফাডাঙ্গার কৃতি সন্তান অ্যাডভোকেট হাসিবুর রহমান ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেলেন মাদকবিরোধী অভিযানে কিশোরগঞ্জ জেলা পুলিশের সাফল্য: ৩৮ কেজি চোলাইমদসহ আটক ১ “যখন মহীরুহ ঝরে পড়ে: বাবা, আমার জীবনের চিরন্তন শেকড়” আলফাডাঙ্গা উপজেলাধীন বিশিষ্ট সমাজ সেবক ইতালিয়ান প্রবাসী আব্দুর রহমান জিকো’র সহধর্মিণীর আশু রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা মোরেলগঞ্জে দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কিশোরগঞ্জে রিক্সাচালকের ঘরে ৩ নবজাতকের জন্ম,শিশু খাদ্যে অসহায় দম্পতি কৃষক কার্ডে কৃষকের মিলবে ১০ সুবিধা, বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধন কার্যক্রম শুরু! সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যে মোরেলগঞ্জে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত। মোরেলগঞ্জে পাটজাত দ্রব্যের ব্যবহার না থাকায় দুই দোকানিকে অর্থদন্ড কাশিয়ানীতে স্কুলছাত্র জাহিদ হাসানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

মাদকবিরোধী অভিযানে কিশোরগঞ্জ জেলা পুলিশের সাফল্য: ৩৮ কেজি চোলাইমদসহ আটক ১

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৫৯ বার পড়েছেন

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

মাদক নির্মূলে কিশোরগঞ্জ জেলা পুলিশের চলমান অভিযানে আবারও একটি উল্লেখযোগ্য সাফল্য এসেছে। জেলা পুলিশের ধারাবাহিক মাদকবিরোধী বিশেষ অভিযানে ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের বীরকুল এলাকা থেকে বিপুল পরিমাণ দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার এবং একজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
জানা গেছে, কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনা ও সরাসরি তত্ত্বাবধানে জেলার প্রতিটি থানায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় সচেতন জনগণের দেওয়া গোপন সংবাদের ভিত্তিতে ইটনা থানাধীন জয়সিদ্ধি ইউনিয়নের বীরকুল এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩৮ কেজি দেশীয় তৈরি চোলাইমদসহ খুশিদ মিয়া (৬০) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়।


খবর পেয়ে ইটনা থানা পুলিশের একটি চৌকস দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে গ্রেফতার করে এবং উদ্ধারকৃত চোলাইমদ জব্দ করে। পরে প্রাথমিক তদন্ত শেষে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ইটনা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়। পরবর্তীতে তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কিশোরগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, মাদক সমাজের জন্য একটি ভয়াবহ অভিশাপ। যুবসমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে জেলা পুলিশ সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। মাদক ব্যবসায়ী, মাদক পরিবহনকারী কিংবা মাদকসেবী, কারও প্রতিই কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
জেলা পুলিশ আরও জানায়, মাদকের বিরুদ্ধে তাদের ‘জিরো টলারেন্স’ নীতি ভবিষ্যতেও কঠোরভাবে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে মাদক নির্মূলে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। জনসচেতনতা এবং পুলিশ-জনতার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি মাদকমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব বলে মনে করছে কিশোরগঞ্জ জেলা পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর