মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।
২৭ শে ফেব্রুয়ারী রোজ শুক্রবার ২০২৬ ইং তারিখে উত্তরাস্থ “রাগা আর্ট ক্যাফে” রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়ে গেল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের সংগঠন রাবিয়ান উত্তর এর দোয়া ও ইফতার মাহফিল।
রাবিয়ান উত্তর যথারীতি তাদের বছর ব্যাপী নানান অনুষ্ঠান আয়োজন করলেও ভিন্ন আবহে অনুষ্ঠিত হয় এই ইফতার মাহফিল।
উক্ত ইফতার মাহফিল এ উপস্থিত হয়েছিল প্রায় ২ শতাধিক ছাত্রী ছাত্রী। যারা পূর্বে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়ন করেছেন এবং লেখা-পড়া শেষ করে বিভিন্ন কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত হয়েছেন, এমন ছাত্র-ছাত্রীরা ।
দোয়া ও ইফতার মাহফিলে রাবিয়ান উত্তর এর সভাপতি হাবিবুর রহমান সরদারের সভাপতিত্বে সেলিম রেজার সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রুয়া’র সভাপতি আইয়ূব আলী, রাবিয়ান উত্তর এর সাধারণ সম্পাদক আবু তাহের, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি মোস্তাফিজুর রহমান, খবরওয়ালা সম্পাদক জাকিরুল হক টিটন, শহীদুল ইসলাম বাচ্চু,সাবেক রাজউক পরিচালক মোবারক হেসেন,মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি এইচ আর হাবিব। তারা সবাই রাবিয়ান উত্তর কে ধন্যবাদ জানান – প্রতি বছরের ন্যয় এবারও ধারাবাহিক ভাবে ইফতার মাহফিল আয়োজন করায় জন্য। তারা সকলেই আশাবাদ ব্যক্ত করেন, যেন আগামীতেও রাবিয়ান উত্তর এই কর্মকাণ্ড অব্যাহত রাখে।
পরিশেষে মোনাজাতের মাধ্যমে আনুষ্ঠানিকতা শেষে হয়। মোনাজাত শেষে উপস্থিত সদ্যসরা ইফতার গ্রহন করেন।
Nice iniatative
Thank you sir