মোঃশফিকুল ইসলাম মহম্মদপুর মাগুরা প্রতিনিধি:

শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় গোপালনগর মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় প্রবাসী ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে এইট ব্রাদার্স ফুটবল একাদশ। অন্যদিকে রানার্সআপ হয় প্রবাসী ফুটবল একাদশ।

ব্রাদার্স ইউনিয়ন ক্লাব, গোপালনগরের আয়োজনে অনুষ্ঠিত এ ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মিথুন রায় চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ।

খেলায় সভাপতিত্ব করেন ব্রাদার্স ইউনিয়ন ক্লাবের সভাপতি মো. জাহিদ হাসান টুটুল। অনুষ্ঠান পরিচালনায় সার্বিক দায়িত্ব পালন করেন ক্লাবের সাধারণ সম্পাদক মো. সালাহউদ্দিন সাগর।

এ ধরনের ফুটবল আয়োজন এলাকার তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করার পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন আয়োজকরা।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed