1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
হামলা-মামলা পেরিয়ে উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় নুর আলম হালিম বিক্রি থেকে উদ্ভাবক বাবলু বিদেশ যাওয়ার স্বপ্ন ছেড়ে হাওয়াই মিষ্টির মেশিন বানিয়ে বদলানোর স্বপ্ন বাগেরহাটে স্থানীয় সরকার প্রতিনিধিদের জলবায়ু সংক্রান্ত সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত আলফাডাঙ্গায় পূর্ববিরোধের জেরে ভ্যান থেকে নামিয়ে পিটিয়ে জখম ও টাকা ছিনতাইয়ের অভিযোগে থানায় মামলা কুড়িগ্রামে ত্রাণের কাজ যেন প্রাণ নেই ​জনবান্ধব নেতৃত্বে বদলে যাচ্ছে করপাড়া: সেবার অনন্য দৃষ্টান্ত চেয়ারম্যান এস.এম. হাবিবুর রহমান তারগঞ্জে মিনি পাম্পে ৩০ হাজার টাকা জরিমানা বাংলাদেশি ভেবে দুই ভারতীয় নাগরিককে গুলি করে সীমান্তে ফেলে যাওয়ার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে ​গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত কিশোরগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে অবসর শিক্ষকদের সংবর্ধনা

হামলা-মামলা পেরিয়ে উত্তর যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় নুর আলম

  • প্রকাশিত সময় : বুধবার, ৭ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পড়েছেন

মোঃ ইব্রাহিম হোসেন, স্টাফ রিপোর্টার:

ঢাকা মহানগর উত্তর যুবদলের আসন্ন সাধারণ সম্পাদক পদকে ঘিরে তৃণমূল নেতাকর্মী ও সমর্থক মহলজুড়ে চলছে জোর আলোচনা। আগামী দিনের নেতৃত্বে কে আসছেন তা নিয়ে জল্পনা-কল্পনার মধ্যে নেতাকর্মীদের আস্থার প্রতীক হয়ে আলোচনার শীর্ষে উঠে এসেছেন ত্যাগী, পরিশ্রমী ও রাজপথের পরীক্ষিত যুবনেতা মোঃ নুর আলম।

দীর্ঘদিন ধরে জাতীয়তাবাদী যুবদলের রাজনীতির সাথে সম্পৃক্ত মোঃ নুর আলম। বিগত আওয়ামী সরকারের আমলে বিএনপি ও অঙ্গ-সংগঠনের ওপর চলমান জেল-জুলুম, মামলা-হামলা ও চরম দমন-পীড়নের মধ্যেও তিনি রাজপথ ছাড়েননি।

সদ্য বিদায়ী আহ্বায়ক শরিফুল উদ্দীন জুয়েল ও সদস্য সচিব সাজ্জাদুল মিরাজের নেতৃত্বাধীন কমিটির অন্যতম সদস্য ছিলেন মোঃ নুর আলম। তাদের সাথে সমন্বয় রেখে ঢাকা মহানগর উত্তর যুবদলকে সুসংগঠিত ও গতিশীল করতে তিনি নিরলস ভূমিকা পালন করেন। রাজপথের ত্যাগের পাশাপাশি উত্তর যুবদলের প্রতিটি থানা ও ওয়ার্ড কমিটির নেতাকর্মীদের সাথে তার নিবিড় যোগাযোগ রয়েছে। কর্মী-বান্ধব, পরিচ্ছন্ন ও সৎ রাজনীতিবিদ হিসেবে সাধারণ নেতাকর্মীদের কাছে তিনি অত্যন্ত জনপ্রিয়।

মোঃ নুর আলমের রাজনৈতিক ক্যারিয়ার ত্যাগে উজ্জ্বল। তিনি সাবেক ৪৩ নং ওয়ার্ড (বর্তমান ৩০ নং ওয়ার্ড) আদাবর থানা যুবদলের সাধারণ সম্পাদক ছিলেন। পরবর্তীতে আদাবর থানা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য ও আদাবর থানা বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে প্রকাশনা বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক (মিল্টন-পাপেল) কমিটির সদস্য ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে ঢাকা-১৩ আসনের বিএনপি প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য হিসেবেও তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময় রাজনৈতিক মামলার শিকার হয়েছেন মোঃ নুর আলম। ২০২২ সালের ৭ই ডিসেম্বর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পুলিশি অভিযানে আটক হওয়া ৪৭৪ জনের মধ্যে তিনিও গ্রেপ্তার হন। দীর্ঘদিন কারাগারে বন্দি থেকে অমানুষিক নির্যাতনের শিকার হলেও রাজপথের লড়াই থেকে বিচ্যুত হননি এই যুবনেতা।

তৃণমূলের নেতাকর্মীরা মনে করেন, আগামী দিনে ঢাকা মহানগর উত্তর যুবদলকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও আন্দোলনমুখী করতে মোঃ নুর আলমের মতো একজন সাহসী ও পরীক্ষিত নেতৃত্বের কোনো বিকল্প নেই। যোগ্যতার সঠিক মূল্যায়ন করে তাকে ঢাকা মহানগর উত্তর যুবদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়ার জন্য দলের হাইকমান্ডের প্রতি জোর দাবি জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা।

উল্লেখ্য: মেয়াদোত্তীর্ণ হওয়ায় ঢাকা মহানগর উত্তরের কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। বুধবার (৩০ সেপ্টেম্বর) যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক (দপ্তরের দায়িত্বে) মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর