জেলা প্রতিনিধি, কুড়িগ্রামঃ ২২-১১-২৬
কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে লক্ষাধিক টাকার ভারতীয় অলিভওয়েল জব্দ করেছে পুলিশ।
জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন ভুরুঙ্গামারী থানার ওসি এম আর সাঈদ।
পুলিশ জানায়, শনিবার (২১নভেম্বর) রাতে ভুরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কের দেওয়ানের খামার এলাকায় ভুরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন ও থানার ওসি এম আর সাঈদের উপস্থিতিতে ফুটপেট্রোল পাম্প এলাকায় কুড়িগ্রামগামী একটি ইঞ্জিনচালিত দ্রুতগতির নসিমনকে থামার সংকেত দিলে দুটি সাদা বস্তা ফেলে রেখে পালিয়ে যায় নসিমনসহ চালক। এসময় ৭৬টি ভারতীয় অলিভওয়েল বোতল উদ্ধার করা হয়। অলিভওয়েলের সিজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা।

এ বিষয়ে ভুরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, কাল রাতে নসিমনকে থামার সংকেত দিলে দুটি সাদা বস্তা ফেলে পালিয়ে যায় । উদঘাটন ও জব্দকৃত মালামালের সঠিক মালিকানা নির্ধারণ পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। জিডিমূলে জব্দকৃত এসব মালামাল উদ্ধারপূর্বক জমা রাখা হয়েছে।
সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন এর নেতৃত্ব উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন স্থানে নিয়মিত চেকপোস্ট পরিচালনা করা হচ্ছে। সন্ত্রাসী কর্মকান্ড, মাদক, জুয়া ও চোরাচালানরোধে কাজ করে যাচ্ছে পুলিশ।