​আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

​ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি খোসবুর রহমান খোকনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের পর ফরিদপুর থেকে আলফাডাঙ্গা বাজার চৌরাস্তায় পৌঁছালে সাবেক এই ছাত্র ও যুবনেতাকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছেন দলীয় নেতাকর্মীরা। আজ রবিবার (২২ নভেম্বর) দুপুরে আলফাডাঙ্গা বাজার চৌরাস্তায় তাকে বরণ করে নেওয়া হয়। এ সময় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ ও অভূতপূর্ব আনন্দের সৃষ্টি হয়।
​দলীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক অ্যাড. সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ.কে.এম কিবরিয়া স্বপন স্বাক্ষরিত এক চিঠিতে গত ২১ নভেম্বর ২০২৬ তারিখ থেকে তার বহিষ্কারাদেশ প্রত্যাহারের আদেশ দেওয়া হয়।
​চিঠিতে উল্লেখ করা হয়, খোসবুর রহমান খোকনের আবেদনের পরিপ্রেক্ষিতে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হলো। একই সঙ্গে তাকে একজন প্রাথমিক সদস্য হিসেবে দলের আদর্শ ও শৃঙ্খলা মেনে সাংগঠনিক কার্যক্রম পরিচালনার নির্দেশনা প্রদান করা হয়েছে।
​আদেশটির অনুলিপি ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী খন্দকার নাসিরুল ইসলাম নাছির এবং আলফাডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদককে পাঠানো হয়েছে।
​বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়ার পর আজ দুপুরে খোকন আলফাডাঙ্গায় এলে বাজার চৌরাস্তায় স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেন এবং দলীয় কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *