1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
আলফাডাঙ্গা উপজেলাধীন বিশিষ্ট সমাজ সেবক ইতালিয়ান প্রবাসী আব্দুর রহমান জিকো’র সহধর্মিণীর আশু রোগমুক্তি কামনায় দোয়া প্রার্থনা মোরেলগঞ্জে দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কিশোরগঞ্জে রিক্সাচালকের ঘরে ৩ নবজাতকের জন্ম,শিশু খাদ্যে অসহায় দম্পতি কৃষক কার্ডে কৃষকের মিলবে ১০ সুবিধা, বাড়ি বাড়ি গিয়ে নিবন্ধন কার্যক্রম শুরু! সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্যে মোরেলগঞ্জে সম্প্রীতির সমাবেশ অনুষ্ঠিত। মোরেলগঞ্জে পাটজাত দ্রব্যের ব্যবহার না থাকায় দুই দোকানিকে অর্থদন্ড কাশিয়ানীতে স্কুলছাত্র জাহিদ হাসানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কাশিয়ানীতে স্কুলছাত্র জাহিদ হাসানের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে র‍্যাব-১৩’র উদ্যোগে নীলফামারীতে মতবিনিময় সভা সংবাদ সম্মেলন করে কাশিয়ানীর রাতইল ইউনিয়নে ৩নং ওয়ার্ড আওয়ামী লীগ থেকে ৩ নেতার পদত্যাগ।

মোরেলগঞ্জে পাটজাত দ্রব্যের ব্যবহার না থাকায় দুই দোকানিকে অর্থদন্ড

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ১৪ বার পড়েছেন

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ(বাগেরহাট) প্রতিনিধি :

বাগেহাটের মোরেলগঞ্জে পাট ও পাটজাত পন্যের ব্যবহার না করায় দুই ব্যবসায়িকে ৫ হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার।

’’পাট ও পাটজাত পন্য ব্যবহার করি, দেশের আইন মেনে চলি’’ এ শ্লোগানে বুধবার দুপুর ২টায় মোরেলগঞ্জ পৌর শহরের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে সচেতনতায় পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রনালয় তত্ত্বাবধায়নে লিফলেট বিতরণ করা হয়। একই সাথে এ সময় ভ্রাম্যমান আদালত অভিযান করে মেসার্স ভাই ভাই ভান্ডারের বাসুদেব সাহাকে ৩ হাজার টাকা ও মেসার্স মিরাজ এন্টারপ্রাইজ এর আলাউদ্দিন শেখকে ২ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে। চালের এ দোকানিরা তাদের প্রতিষ্ঠানে পাটের বস্তা ব্যবহার না করে প্লাষ্টিকের বস্তায় চাল বিক্রয়ের অপরাধে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এ দুই ব্যবসায়ির নিকট থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

এসময় বাগেরহাট জেলা পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদারসহ থানা পুলিশের একটি টিম এ অভিযানে উপস্থিত ছিলেন।
অভিযান পরিচালনার সময় বাগেরহাট জেলা পাট উন্নয়ন কর্মকর্তা বাসুদেব হালদার বলেন, পরিবেশ দূষন রোধ ও পাটের হারানো গৌরব পুনরুদ্ধার লক্ষ্যে বাংলাদেশ সরকার পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ প্রণয়ন করেছেন। এ আইন বাস্তবায়নের ক্ষেত্রে সকলকে এগিয়ে আসতে হবে। প্লাষ্টিকজাত পণ্যে ব্যবহার রোধ করে পাটজাত পণ্যে ব্যবহার নিশ্চিত করতে হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর