1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ! যশোরে জামায়াতের ৫ এমপির তোপ হতদরিদ্রদের সোলার বিদ্যুৎসহ কিশোরীদের বিনামূল্যে বিতরণ করা হবে বাইসাইকেল​— দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কুড়িগ্রামে খরায় মিলিবাগ পোকার হানা: ক্ষতিগ্রস্ত প্রায় দেড় শতাধিক কৃষক ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না দুই বাংলার মিলনমেলা শার্শায় ১৮টি স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ চোরাচালানকারী গ্রেপ্তার আলফাডাঙ্গায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হেমায়েত হোসেন ​ফায়দাবাদ এলাকাকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান: হেলাল তালুকদার কুড়িগ্রামে বড় ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে নাতির হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের সাতক্ষীরায় ৭৮ লাখ টাকা হেরোইন তৈরির কাঁচামাল আটক ​ডরপের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন

মোরেলগঞ্জে দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
  • ৬৬ বার পড়েছেন

শেফালী আক্তার রাখি মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধি:

‘দুর্নীতির বিরুদ্ধে শিার্থীদের মাঝে গণসচেতনতা সৃষ্টির লক্ষে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে বাগেরহাটের মোরেলগঞ্জে দুর্নীতিবিরোধী রচনা, চিত্রাঙ্কন, দেয়ালিকা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

দুর্নীতি দমন কমিশন বাগেরহাট জেলা কার্যালয়ের সহায়তায় ও মোরেলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে বৃহস্পতিবার দুপুর ১২ টায় মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসা মিলনায়তনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা মাধ্যমিক শিা অফিসার মো. শহিদুল ইসলাম। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ ডক্টর মো. রুহুল আমীন খানের সভাপতিত্বে বিশেষ অথিতি ছিলেন উপজেলা প্রতিবন্ধী অফিসার মো. কায়কোবাদ আকুঞ্জি, মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. জাকির হোসেন।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বি এম রফিকুল ইসলাম মাসুমের সার্বিক তত্ত্বাবধানে ও সহ-সভাপতি মো.ফারুক হোসেন শিকদারের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক ইত্তেফাক প্রতিনিধ মেহেদী হাসান লিপন, সমকাল প্রতিনিধি ফজলুল হক খোকন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য নাসরিন সুলতানা, সমাজ সেবক মো. ফারুক শরীফ, বাবু তপন কুমার মিস্ত্রী প্রমুখ।

অনুষ্ঠানে রচনা, চিত্রাংকন, দেয়ালিকা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হিসেবে পুরস্কার গ্রহণ করে অম্বিকাচরণ লাহা পাইলট উচ্চ বিদ্যালয়, মোরেলগঞ্জ লতিফিয়া কামিল মাদ্রাসা ও মোরেলগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর