1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ! যশোরে জামায়াতের ৫ এমপির তোপ হতদরিদ্রদের সোলার বিদ্যুৎসহ কিশোরীদের বিনামূল্যে বিতরণ করা হবে বাইসাইকেল​— দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কুড়িগ্রামে খরায় মিলিবাগ পোকার হানা: ক্ষতিগ্রস্ত প্রায় দেড় শতাধিক কৃষক ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না দুই বাংলার মিলনমেলা শার্শায় ১৮টি স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ চোরাচালানকারী গ্রেপ্তার আলফাডাঙ্গায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হেমায়েত হোসেন ​ফায়দাবাদ এলাকাকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান: হেলাল তালুকদার কুড়িগ্রামে বড় ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে নাতির হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের সাতক্ষীরায় ৭৮ লাখ টাকা হেরোইন তৈরির কাঁচামাল আটক ​ডরপের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন

​গোপালগঞ্জের কাশিয়ানীতে কৃষির আধুনিকীকরণ ও পুষ্টি নিশ্চিতকরণে ‘পার্টনার’ কংগ্রেস সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪৫ বার পড়েছেন

​মোঃ সোহান শেখ, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

​গোপালগঞ্জের কাশিয়ানীতে ২০২৫-২৬ অর্থবছরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) এর আওতায় ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

​আজ মঙ্গলবার (৩০ জুন) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ শাহিন মিয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর অঞ্চলের অত্র প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোঃ হাফিজ হাসান।

​উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সনজীবন কুমার ঘোষের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কাজী এজাজুল করীম।

​এ সময় আরও বক্তব্য রাখেন কাশিয়ানী উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা, উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ মোরাদ আলী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা এ. এইচ. এম. রাকিবুল হাসান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাদিয়া আলম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা কে. এম. মেহরাব হোসেন ও আহসান হাবীব।

​আলোচকগণ জানান, ‘পার্টনার’ প্রকল্পের মূল লক্ষ্য হলো কৃষির আধুনিকীকরণ, পুষ্টির নিরাপত্তা বিধান এবং গ্রামীণ অর্থনীতিতে উদ্যোক্তা তৈরি করা। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে কীভাবে সহনশীল কৃষি ব্যবস্থা গড়ে তোলা যায়, সে বিষয়ে কংগ্রেসে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেওয়া হয়। স্থানীয় কৃষক এবং কৃষি উদ্যোক্তারা এই আয়োজনের ভূয়সী প্রশংসা করেন এবং আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের মাধ্যমে নিজেদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার প্রত্যয় ব্যক্ত করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর