1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ! যশোরে জামায়াতের ৫ এমপির তোপ হতদরিদ্রদের সোলার বিদ্যুৎসহ কিশোরীদের বিনামূল্যে বিতরণ করা হবে বাইসাইকেল​— দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কুড়িগ্রামে খরায় মিলিবাগ পোকার হানা: ক্ষতিগ্রস্ত প্রায় দেড় শতাধিক কৃষক ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না দুই বাংলার মিলনমেলা শার্শায় ১৮টি স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ চোরাচালানকারী গ্রেপ্তার আলফাডাঙ্গায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হেমায়েত হোসেন ​ফায়দাবাদ এলাকাকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান: হেলাল তালুকদার কুড়িগ্রামে বড় ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে নাতির হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের সাতক্ষীরায় ৭৮ লাখ টাকা হেরোইন তৈরির কাঁচামাল আটক ​ডরপের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন

১৭ দিন পর শূন্যরেখা থেকে উধাও ৩ যুবক

  • প্রকাশিত সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪৩ বার পড়েছেন

​হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম | ১ জুলাই, ২০২৬

​কুড়িগ্রামের রৌমারী উপজেলার ভুন্দুরচর সীমান্তে বিএসএফ কর্তৃক বাংলাদেশে অবৈধ পুশইন চেষ্টার শিকার হয়ে শূন্যরেখায় অবস্থান নেওয়া তিন যুবক মঙ্গলবার (৩০ জুন) রাতের কোনো এক সময়ে সেখান থেকে সরে পড়েছেন। তারা ঠিক কখন, কোন দিক দিয়ে বা কোথায় চলে গেছেন, তা নিশ্চিতভাবে জানা যায়নি।

​সীমান্তের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুহুল আমিন জানান, বুধবার (১ জুলাই) সকালে ভুন্দুরচর সীমান্তে ওই তিন যুবককে দেখতে গিয়ে তাদের আর পাওয়া যায়নি। বর্তমানে সীমান্ত এলাকাটি ফাঁকা রয়েছে এবং বিএসএফ সদস্যরাও সেখানে নেই।

​উল্লেখ্য, গত ১৪ জুন রৌমারী উপজেলার গয়টাপাড়া সীমান্তে ৬ জন এবং ভুন্দুরচর সীমান্তে ৩ জনসহ মোট ৯ জনকে বিএসএফ পুশইন করার চেষ্টা করে। স্থানীয় বাসিন্দা ও বিজিবির বাধার মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। এর আগে দীর্ঘ সময় শূন্যরেখায় অবস্থান করা গয়টাপাড়ার ৬ জনও একপর্যায়ে সবার চোখ ফাঁকি দিয়ে সরে পড়েন। একইভাবে ভুন্দুরচর সীমান্তে ১৭ দিন ধরে অবস্থান করা তিন যুবকও গত রাতে নিখোঁজ হলেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে জামালপুর ৩৫ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, বুধবার ভোর থেকেই ওই তিন যুবককে আর সীমান্তে দেখা যাচ্ছে না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর