1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে অনিয়মের অভিযোগ এনে জামায়াতের সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় কামারগ্রাম কাঞ্চন একাডেমীর জিপিএ-৫ প্রাপ্ত ১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত অনিকেত আলাম ফাউন্ডেশনের উদ্যোগে ৪শ পরিবারে লিচুর চারা বিতরণ বকেয়া বাসা ভাড়া রেখেই লাপাত্তা উপজেলা প্রকৌশলী ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঝরলো একটি তাজা প্রাণ মোড়েলগঞ্জে উপকূলবাসীর সুপেয় পানির অধিকার নিশ্চিতে নাগরিক সমাবেশ ও পদযাত্রা মানুষের ভিড়ে মানুষ কোথায়?মানবিকতার সংকট ও বিবেকের নীরবতার গল্প কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ: শিক্ষার পরিবেশ রক্ষায় নিরপেক্ষ তদন্তের বিকল্প নেই কুড়িগ্রামে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার

পল্লী বিদ্যুতের জিএম-এর অপসারণের দাবিতে সিরাজগঞ্জে মানববন্ধন

  • প্রকাশিত সময় : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৫৩ বার পড়েছেন

সিরাজগঞ্জেপ্রতিনিধি : সুমন

​অনিয়ম, দুর্নীতি, সরকারি সম্পদ আত্মসাৎ ও গ্রাহক হয়রানির অভিযোগে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার (জিএম) মো. নুরুল হুদার অপসারণের দাবিতে মানববন্ধন করেছেন ভুক্তভোগী গ্রাহকরা।

একইসঙ্গে তারা জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপিও প্রদান করেছেন।

​বুধবার (১ জুলাই) সকালে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সমিতির আওতাধীন উল্লাপাড়া, রায়গঞ্জ, তাড়াশ, শাহজাদপুর ও খুকনী এলাকার ভুক্তভোগী গ্রাহক, ব্যবসায়ী, কৃষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

​মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জিএম মো. নুরুল হুদার বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে দাপ্তরিক কার্যক্রম পরিচালনা, গ্রাহকদের হয়রানি এবং নানা অনিয়মের অভিযোগ রয়েছে। তারা জানান, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে প্রায় সাড়ে তিন হাজার নষ্ট বিদ্যুৎ মিটার পরিবর্তন না করে গ্রাহকদের কাছ থেকে গড় বিল আদায় করা হচ্ছে, যার ফলে তারা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।

​এছাড়া একই সময় থেকে নতুন আবাসিক বিদ্যুৎ সংযোগ কার্যত বন্ধ রয়েছে বলে অভিযোগ করেন তারা। বক্তাদের দাবি, অফিসে পর্যাপ্ত মিটার মজুত থাকা সত্ত্বেও ‘মিটার নেই’ অজুহাতে নতুন সংযোগপ্রত্যাশীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে।

​বক্তারা আরও অভিযোগ করেন, ট্রান্সফরমার বিকল হলে তা পরিবর্তনে সাত থেকে দশ দিন পর্যন্ত সময় নেওয়া হচ্ছে। ফলে হাজারো গ্রাহক দীর্ঘ সময় বিদ্যুৎহীন অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছেন। সরকারি নিয়ম উপেক্ষা করে অফিস প্রাঙ্গণের মূল্যবান গাছ কেটে বিক্রি এবং সরকারি অর্থ ব্যয়ে অনিয়মের অভিযোগও তোলা হয়। তাদের দাবি, প্রায় তিন লাখ টাকা ব্যয়ে পুকুরঘাট নির্মাণের সময় পূর্বনির্মিত প্যারেড গ্রাউন্ড ও পতাকাস্ট্যান্ড ভেঙে ফেলা হয়েছে। পাশাপাশি সেবা নিতে আসা গ্রাহকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগও করেন তারা।

​বক্তারা জানান, এর আগে গত ১১ জুন একই দাবিতে সমিতির কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। বিষয়টি জাতীয় টেলিভিশন, দৈনিক পত্রিকা ও অনলাইন গণমাধ্যমে প্রকাশিত হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তারা পুনরায় আন্দোলনে নেমেছেন।

​মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে জিএম মো. নুরুল হুদাকে অবিলম্বে দায়িত্ব থেকে প্রত্যাহার, অভিযোগের বিষয়ে উচ্চপর্যায়ের নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন, নষ্ট মিটার দ্রুত পরিবর্তন, নতুন সংযোগ চালু এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

​মানববন্ধনে সোলাইমান, মোছা. সুফিয়া খাতুন, ইলেকট্রিশিয়ান হান্নান, মোহাম্মদ মইনউদ্দিন, রিন্টু, আমজাদ হোসেন, রুহুল আমিন ও মনসুরসহ বিভিন্ন এলাকার অসংখ্য ভুক্তভোগী গ্রাহক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর