1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ! যশোরে জামায়াতের ৫ এমপির তোপ হতদরিদ্রদের সোলার বিদ্যুৎসহ কিশোরীদের বিনামূল্যে বিতরণ করা হবে বাইসাইকেল​— দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কুড়িগ্রামে খরায় মিলিবাগ পোকার হানা: ক্ষতিগ্রস্ত প্রায় দেড় শতাধিক কৃষক ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না দুই বাংলার মিলনমেলা শার্শায় ১৮টি স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ চোরাচালানকারী গ্রেপ্তার আলফাডাঙ্গায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হেমায়েত হোসেন ​ফায়দাবাদ এলাকাকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান: হেলাল তালুকদার কুড়িগ্রামে বড় ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে নাতির হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের সাতক্ষীরায় ৭৮ লাখ টাকা হেরোইন তৈরির কাঁচামাল আটক ​ডরপের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন

আগুনে পুড়ে যাওয়া বাড়ির মালিককে কেয়ার বাংলাদেশের রিলিফ প্যাক প্রদান

  • প্রকাশিত সময় : শনিবার, ২৫ জুলাই, ২০২৬
  • ৫০ বার পড়েছেন

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ(বাগেরহাট)প্রতিনিধিঃ

বাগেরহাটের মোরেলগঞ্জে বিশারীঘাটা গ্রামে লোকমান শেখের বসত ঘড় আগুনে পুড়ে যাওয়ায় কেয়ার বাংলাদেশের পক্ষ থেকে রিলিফ প্যাক প্রদান করা হয়েছে।

মোরেলগঞ্জ সদর ইউনিয়নের বিশারীঘাটা গ্রামরে লোকমান শেখের বাড়িতে গত বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে আগুন লেগে সম্পূর্ণ পুড়ে যায়। এতে ওই পরিবারের নগদ টাকা,স্বর্ন , টিভি, ফ্রিজ, ও বিভিন্ন মালামালসহ প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। এ সময় ওই বাড়িতে কেহ ছিলেননা। লোকমানের ছেলে আমিনুর শেখ তার স্ত্রীকে নিয়ে মোরেলগঞ্জ বাজারে ডাক্তার দেখাতে আসছিলো।

ক্ষতিগ্রস্ত আমিনুর শেখ বলেন, প্রতিবেশী ভাবি মোবাইল ফোনে জানান, তোমাদের বসতঘরে আগুন লেগেছে। তিনিও ওই সময় বাজার থেকে বাড়ি ফিরে আমাদের বসতঘরটিতে আগুন জ্বলতে দেখতে পায়। তাৎক্ষণিক ডাক-চিৎকার দিলে স্থানীয়রা ছুটে এসে পানি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করেন। ততক্ষণে বসতঘরটি সম্পুর্ন পুড়ে ছাই হয়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবারটির থাকার কোথাও জায়গা না হওয়ায় কেয়ার বাংলাদেশ জরুরি ভিত্তিতে ওই পরিবারকে শনিবার সকালে রিলিফ প্যাক প্রদান করেন। যে প্যাকে ভিতরে দুইটি তাবু রয়েছে যাহা খাটিয়ে তারা বসবাস করতে পারবেন। এ ছাড়াও পরিবারের ব্যবহারের জন্য ওই প্যাকে বিভিন্ন সহায়ক দ্রব্যাদি রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর