1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনামঃ
সারের ডিলার নিয়োগে চরম দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ! যশোরে জামায়াতের ৫ এমপির তোপ হতদরিদ্রদের সোলার বিদ্যুৎসহ কিশোরীদের বিনামূল্যে বিতরণ করা হবে বাইসাইকেল​— দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু কুড়িগ্রামে খরায় মিলিবাগ পোকার হানা: ক্ষতিগ্রস্ত প্রায় দেড় শতাধিক কৃষক ইছামতীতে নিজ নিজ সীমানায় প্রতিমা বিসর্জন, হলো না দুই বাংলার মিলনমেলা শার্শায় ১৮টি স্বর্ণের বার ও মোটরসাইকেলসহ চোরাচালানকারী গ্রেপ্তার আলফাডাঙ্গায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করলেন উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হেমায়েত হোসেন ​ফায়দাবাদ এলাকাকে মাদক ও কিশোর গ্যাংমুক্ত করতে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান: হেলাল তালুকদার কুড়িগ্রামে বড় ভাইয়ের বাড়িতে বেড়াতে এসে নাতির হাতে প্রাণ গেল ছোট ভাইয়ের সাতক্ষীরায় ৭৮ লাখ টাকা হেরোইন তৈরির কাঁচামাল আটক ​ডরপের উদ্যোগে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উদযাপন

রাঙ্গামাটিতে ৫ শতাধিক পাহাড় ধস ও বন্যাদুর্গত পরিবারের পাশে মনোয়ারা জালালউদ্দিন ফাউন্ডেশন

  • প্রকাশিত সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ১৭৮ বার পড়েছেন

​নিজস্ব প্রতিবেদক, রাঙ্গামাটি:

​রাঙ্গামাটিতে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়েছে জনাব কামরুজ্জামান কামাল সিকদার প্রতিষ্ঠিত “মনোয়ারা জালালউদ্দিন ফাউন্ডেশন”। মনির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড এর সহযোগিতায় এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর তত্ত্বাবধানে জেলায় ৫ শতাধিক পাহাড় ধস ও বন্যাদুর্গত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

​মঙ্গলবার সকালে রাঙ্গামাটির বিভিন্ন দুর্গম এলাকায় অবস্থানরত পরিবারের মাঝে এ ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কর্মসূচিতে সংগঠনের কর্মকর্তা, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

​কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ইঞ্জিনিয়ার আব্দুল হান্নান, প্রাক্কলনিক পূর্ণেন্দু চাকমা ও মনির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন লিমিটেড (MECL)-এর পরিচালক শামিম রায়হান।

​ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, “মনোয়ারা জালালউদ্দিন ফাউন্ডেশন” সবসময়ই আর্তমানবতার সেবায় কাজ করে আসছে। পার্বত্য অঞ্চলের সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ধসে ক্ষতিগ্রস্ত মানুষের দুঃখ-কষ্ট লাঘবে তারা এ উদ্যোগ নিয়েছেন। ত্রাণসামগ্রীর মধ্যে ছিল শুকনো খাবার, বিশুদ্ধ খাবার পানি ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় সামগ্রী।

​ত্রাণ পেয়ে স্থানীয় বাসিন্দারা তাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, এই সংকটময় মুহূর্তে বিশুদ্ধ পানি ও শুকনো খাবারের বড্ড প্রয়োজন ছিল, যা তাদের সাময়িক দুর্ভোগ কাটিয়ে উঠতে সাহায্য করবে।

​ভবিষ্যতেও আর্তমানবতার সেবায় এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলে মনোয়ারা জালালউদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর