1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
যশোরের শার্শা সীমান্তে ২৬টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ বিক্রি শুধু দেহ হয় নাঅর্থের কাছে যখন বিবেকেরও দরদাম হয় জাতীয় শ্রেষ্ঠ রিপোর্টার-২০২৫–২০২৬ সম্মাননা পেলেন গণমাধ্যম কর্মী ফকির মিরাজ আলী শেখ মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত মনির শেখের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচারের দাবিতে পিতার সংবাদ সম্মেলন দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন মাদকাসক্ত স্বামী ও দেবরের নির্যাতনে হাসপাতালে দুই সন্তানের জননী প্রিতিলতা, বিচার চেয়ে আকুতি মতবিনিময় সভায় সাংবাদিকদের ‘বেরিয়ে যেতে’বললেন ডিসি—মহম্মদপুর প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ রাজা নয়, জনগণের সেবকবোরকা পরে বা পরিচয় ভুলে মাঠে নামুন, স্যার! দেখুন জনগণ কীভাবে সেবা পায়

সাতক্ষীরায় ৬ টি তদন্তধীন ও ৩ টি ওয়ারেন্ট ভুক্ত মামলার আসামী রিপন গ্রেফতার

  • প্রকাশিত সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ৭৯ বার পড়েছেন

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার দেবহাটা থানার ৬টি তদন্তধীন ও ৩টি ওয়ারেন্ট ভুক্ত মামলার আসামি কুখ্যাত সন্ত্রাসী রিপনকে (৩২) যশোর র‍্যাব -৬ গ্রেফতার করেছে।
থানা সূত্রে জানা যায়, ২৮ মার্চ (শনিবার) সকাল ১১টার দিকে র‍্যাব- ৬ এর একটি চৌকস দল যশোরের নীলগঞ্জ এলাকা থেকে দেবহাটা উপজেলার পারুলিয়া নোড়ারচক এলাকার আবুল হোসেনের পুএ রিপন হোসেন (৩২) কে গ্রেফতার করে। রিপন হোসেন দেবহাটা থানায় ৭, ফরিদপুর ও যশোরের দুই থানায় ২ মামলা সহ ৯ মামলার এজাহারভূক্ত ও দেবহাটা থানার ৩ মামলার ওয়ারেন্টের আসামী।

আটকের পর শনিবার রাত ৮ টার দিকে দেবহাটা থানার এস আই দেলোয়ার হোসেনের নেতৃত্বাধীন পুলিশের একটি দল তাকে যশোর থেকে দেবহাটা থানায় নিয়ে আসে।

বিগত আওয়ামীলীগ সরকারেরর শাসনামলে উপজেলার পারুলিয়ার খলিসাখালীর প্রায় চৌদ্দশত বিঘা বৈধ মালিকানা জমি( চিংড়ী ঘের) সশস্ত্র অবস্হায় অবৈধ ভাবে দখল সহ লুটপাট করে আলোচনায় আসে রিপন।
খলিসাখালির অনন্তঃ তিনশতাধীক বৈধ জমির মালিকদের অনেকটা জিম্মি করে।পরবর্তিতে অন্তবর্তিকালীন সরকারের সময়ে তিন শতাধীক জমির মালিক ও হাজারো এলাকাবাসি অবৈধ দখলদার,অস্ত্রবাজ ও ডাকাত চক্রকে প্রতিরোধ করে এবং জমির মালিকপক্ষরা তাদের জমিতে চিংড়ী চাষ শুরু করে ও লীজ প্রদান করে, যা অব্যহত আছে।উল্লেখ্য খলিসাখালিতে তিন শতাধীক জমির মালিকের পাশাপাশি মসজিদ,মাদ্রাসা সহ শিক্ষা প্রতিষ্ঠানের জমি খলিসাখালীতে, উক্ত জমির উপার্জনে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান গুলো পরিচালিত হয়।অস্ত্রবাজি,ডাকাতি,লুটপাট, মাদক সহ এগারটি মামলার আসামী রিপন কে দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা বাহিনী খুজছিল।
দেবহাটা থানা ওসি মোহাম্মাদ জাকির হোসেন জানান, দেবহাটা থানায় ৬ টি মামলার মধ্যে তিন মামলায় ওয়ারেন্ট আছে। রবিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর