সংবাদদাতা: মাশরাফি সিকদার, মাগুরা

০৬ এপ্রিল ২০২৬ খ্রি. সোমবার, বিকাল ৪:৩০ ঘটিকায় জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও প্রীতি ভলিবল ম্যাচের আয়োজন করা হয়। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, মাগুরা-এর আয়োজনে এবং জেলা ক্রীড়া সংস্থা, মাগুরা-এর সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক, মাগুরা। এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক, খেলোয়াড়সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বর্ণাঢ্য র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এবং র‍্যালি শেষে একটি প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা জানান যে, জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস উদযাপনের মাধ্যমে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং সুস্থ-সবল জাতি গঠনে ক্রীড়াচর্চা বিস্তারের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *