1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনামঃ
যশোরের শার্শা সীমান্তে ২৬টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ বিক্রি শুধু দেহ হয় নাঅর্থের কাছে যখন বিবেকেরও দরদাম হয় জাতীয় শ্রেষ্ঠ রিপোর্টার-২০২৫–২০২৬ সম্মাননা পেলেন গণমাধ্যম কর্মী ফকির মিরাজ আলী শেখ মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত মনির শেখের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচারের দাবিতে পিতার সংবাদ সম্মেলন দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন মাদকাসক্ত স্বামী ও দেবরের নির্যাতনে হাসপাতালে দুই সন্তানের জননী প্রিতিলতা, বিচার চেয়ে আকুতি মতবিনিময় সভায় সাংবাদিকদের ‘বেরিয়ে যেতে’বললেন ডিসি—মহম্মদপুর প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ রাজা নয়, জনগণের সেবকবোরকা পরে বা পরিচয় ভুলে মাঠে নামুন, স্যার! দেখুন জনগণ কীভাবে সেবা পায়

বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনে তারাগঞ্জে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১১৬ বার পড়েছেন

শহীদুল ইসলাম প্রতিনিধি, তারাগঞ্জ

রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।আজ ৮ই এপ্রিল বুধবার সকালে উপজেলা পরিষদ হলরুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোনাববর হোসেনের সভাপতিত্বে সভায় নববর্ষের দিনটি যথাযথ মর্যাদায় ও বর্ণিল আয়োজনে উদযাপনের লক্ষ্যে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। সভায় জানানো হয়, পহেলা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বাঙালির ঐতিহ্যবাহী বিভিন্ন দেশীয় উৎসবের আয়োজন করা হবে। সভাপতির বক্তব্যে ইউএনও মোনাববর হোসেন বলেন, “বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এই উৎসবকে কেন্দ্র করে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং আইন-শৃঙ্খলার পরিবেশ বজায় রেখে আনন্দঘন পরিবেশে দিনটি পালনে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”সভায় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে নববর্ষের অনুষ্ঠানমালা সফল করতে নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর