1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় দৈনিক অর্থদৃষ্টির জেলা প্রতিনিধির উপর সন্ত্রাসী হামলা!! আলফাডাঙ্গায় পানাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি’র নির্বাচন স্থগিত ও কারণ দর্শানোর নোটিশ তারাগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ, নিরপেক্ষ ও স্বচ্ছতায় প্রশাসনের প্রতি বাড়ছে জনসাধারণের আস্থা কুড়িগ্রাম সীমান্তে ২১ লাখ টাকার ইয়াবা জব্দ তরুণ সমাজের ধ্বংসযাত্রা: নেতা জেতে, জাতি হারে পোনা এম.এ খালেক মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম এম.এ খালেকের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত আলফাডাঙ্গায় ১০ পিস ইয়াবাসহ মাদকবিক্রেতা গ্রেফতার, আদালতে সোপর্দ কিশোরগঞ্জে দুই গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ

কু‌ড়িগ্রা‌মে ট্রাক্ট‌রের ধাক্কায় অ‌টোচাল‌কের মৃত‌্যু, আহত ৪

  • প্রকাশিত সময় : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ৬২ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য, কু‌ড়িগ্রাম:১১-০৪-২০২৬

কুড়িগ্রামের উলিপুরে একটি ট্রাক্ট‌রের ধাক্কায় নুর আমিন (৪০) না‌মে এক অ‌টোচাল‌কের মৃত‌্যু হ‌য়ে‌ছে। এ ঘটনায় আহত হ‌য়ে‌ছেন অন্তত চারজন। শ‌নিবার দুপু‌র ১২টার দি‌কে উলিপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন (চিলমারী-কু‌ড়িগ্রাম) সড়কে এ দুর্ঘটনা ঘ‌টে।

আহতরা হ‌লেন, অ‌টোযাত্রী রুহুল আমিন, শিউলি বেগম, ত‌কি আহ‌ম্মেদ ও নারু বর্মণ ।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর ১২টার দি‌কে এক‌টি যাত্রীবাহ অ‌টোরিকশা উলিপুর বাজারের দিকে আসছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর ব্যাটারি চালিত অটো রিকশাটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে অটো রিকশাচালক নুর আমিনের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় শিউলী বেগম‌কে রংপুর মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে নেয়া হয়েছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর