সংবাদদাতা: মাশরাফি সিকদার, মাগুরা
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী।
তিনি মন্তব্য করে বলেন, “আমাদের দলের কোনো লোকও যদি অন্যায় করে, তাকে শাস্তি পেতে হবে—সে যেই হোক।” তিনি আরও বলেন, সংগঠনের শৃঙ্খলা ও স্বচ্ছতা রক্ষায় কঠোর অবস্থান গ্রহণ করা হবে এবং অন্যায়ের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহঃ শাহনুর জামান, আমিনুর রহমান কলেজের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান কাবুল, জেলা বিএনপির সদস্য মোঃ মৈমুর আলী মৃধা, মহম্মদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আশরাফুজ্জামান এবং কলেজ পরিচালনা পর্ষদের সদস্য মোঃ জিয়াউল হক বাচ্চুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ তানভীর রহমান সোহেল। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা মোঃ মিজানুর রহমান কাবুল এবং অনুষ্ঠানটি পরিচালনা করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান।অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন