নিজস্ব প্রতিবেদক : মাহবুবুর রহমান
এক ঐতিহাসিক ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণ করেছেন গোপালগঞ্জ-২ (সদর ও কাশিয়ানী আংশিক) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ডা. কে এম বাবর। আজ সংসদ ভবনের শপথ কক্ষে তিনি শপথ বাক্য পাঠ করেন।শপথ গ্রহণ শেষে ডা. কে এম বাবর উপস্থিত সাংবাদিকদের সামনে তার প্রতিক্রিয়ায় একে ‘জনগণের বিজয়ের শপথ’ বলে অভিহিত করেন। তিনি বলেন, “গোপালগঞ্জের মানুষ পরিবর্তনের পক্ষে যে রায় দিয়েছে, আজ শপথ গ্রহণের মাধ্যমে সেই আস্থার মর্যাদা রাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো। আমি এই জনপদের মানুষের অধিকার ও উন্নয়নে আজীবন কাজ করে যাব।”অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রতিফলনবিগত নির্বাচনে গোপালগঞ্জ-২ আসনে দীর্ঘদিনের রাজনৈতিক অচলায়তন ভেঙে ডা. কে এম বাবর জয়লাভ করেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই জয় এলাকার সাধারণ মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের প্রতীক। ডা. বাবর বিপুল ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বীকে পরাজিত করে সংসদের এই আসনটিতে প্রতিনিধিত্ব করার গৌরব অর্জন করেন।
Leave a Reply