রুপম চাকমা বাঘাইছড়ি প্রতিনিধি।

রাঙামাটির বাঘাইছড়ি মাঝিপাড়া সীমান্তে অভিযান চালিয়ে ২০০ লিটার অবৈধ পেট্রোল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ ২৭ (বিজিবি)

বৃহস্পতিবার ২৩ এপ্রিল উপজেলার একটি সীমান্তবর্তী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, সীমান্ত দিয়ে অবৈধভাবে পেট্রোল পাচারের চেষ্টা চলছে। পরে নির্দিষ্ট স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় পেট্রোল ভর্তি কয়েকটি জেরিক্যান উদ্ধার করা হয়।

জব্দকৃত পেট্রোলের পরিমাণ প্রায় ২০০ লিটার।
তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে, বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়।

জব্দকৃত পেট্রোল পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

মারিশ্যা ২৭ বিজিবি সহকারি পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান জানান, সীমান্ত সড়কে কতিপয় অসাধু ব্যবসায়ী অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পেট্রোল পাচারের একটি চত্রু সত্রুিয় হয়ে উঠেছে চোরাচালান রোধে তাদের এমন অভিযান প্রতিনিয়ত অব্যাহত থাকবে বলে জানান।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *