কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ সদর উপজেলার মনিপুর ঘাট এলাকায় কাটাখালি মাদক ব্যবসা কেন্দ্রিক বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ ও কাটাকালির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক ব্যক্তিকে কয়েকজন মিলে মারাত্মকভাবে আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা নিয়ে এলাকাবাসী প্রতিবাদ করে আসছিল। প্রতিবাদ করা কে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব হয় এরই জেরে হঠাৎ করে দুপক্ষের মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয় এবং ধারালো অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এতে একজন গুরুতর আহত হন।

আহত ব্যক্তিকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে কিশোরগঞ্জ সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, মনিপুর ঘাট এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার কারণে সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে বসবাস করছেন। তারা দ্রুত জড়িতদের গ্রেপ্তার এবং এলাকায় স্থায়ীভাবে মাদক নির্মূলের দাবি জানিয়েছেন।

পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে টহল জোরদার করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
