নিজস্ব প্রতিনিধি : সুমাইয়া সামিরা, গোপালগঞ্জ সদর।

টানা কয়েক দিনের মন্দা আবহাওয়া এবং বাওরের পানির চাপে গোপালগঞ্জে নিম্নাঞ্চলগুলোতে হঠাৎ করেই পানি বৃদ্ধি পেয়েছে। এর ফলে বিস্তীর্ণ কৃষিজমিতে পানি উঠে গেছে , বিশেষ করে বোরো ধানের ক্ষেতগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেক স্থানে জমে থাকা পানি দ্রুত নেমে না যাওয়ায় ধান গাছ পুরোপুরি ডুবে গেছে, যা কৃষকদের জন্য বড় ধরনের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এমন অস্বাভাবিক আবহাওয়া ক্রমেই বাড়ছে, যা দেশের কৃষি খাতের জন্য বড় হুমকি। তাই দীর্ঘমেয়াদে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলা এবং দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি।

বর্তমান পরিস্থিতিতে গোপালগঞ্জের কৃষকদের চোখে-মুখে হতাশা ও অনিশ্চয়তার ছাপ স্পষ্ট। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে স্থানীয় প্রশাসন ও কৃষি বিভাগের মাঠপর্যায়ে তৎপরতা শুরু হয়েছে বলে জানা গেছে।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *