1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
শিরোনামঃ
নীলফামারীতে মাছ ধরতে গিয়ে যুবকের মৃত্যু মোহাম্মদপুরে কৃষি প্রনোদনা বিতরণ নিজ মাতৃভূমিতেই আমরা কেন নিরাপদ নই?নিরাপত্তাহীনতার বেদনায় রাষ্ট্র, সমাজ ও নাগরিকের আত্মজিজ্ঞাসা রাণীনগর ইয়ুথ অর্গানাইজেশনের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়?

গোপালগঞ্জে রমজান উপলক্ষে টিসিবির ট্রাক সেল: স্বস্তি যেমন, তেমনি ভোগান্তিও

  • প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০৫ বার পড়েছেন

রিকি শেখ, জেলা প্রতিনিধি (গোপালগঞ্জ)

পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) গোপালগঞ্জে শুরু করেছে বিশেষ ট্রাক সেল কার্যক্রম। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এই উদ্যোগ আগামী ১২ মার্চ পর্যন্ত চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শহরের সিও অফিস ও মোহাম্মদপাড়া এলাকায় সকাল থেকেই দেখা যায় ক্রেতাদের উপচে পড়া ভিড়। ভর্তুকি মূল্যে পণ্য সংগ্রহের আশায় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন শত শত মানুষ। টিসিবির নির্ধারিত ৫৯০ টাকার প্যাকেজে মিলছে সয়াবিন তেল, চিনি, মসুর ডাল, ছোলা ও খেজুর—যা রমজানের প্রয়োজনীয়তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
তবে এই স্বস্তির মাঝেই রয়েছে ভোগান্তির চিত্র। প্রতিদিন মাত্র ৪০০ জনের জন্য বরাদ্দ থাকায় অনেককেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও খালি হাতে ফিরে যেতে হয়েছে। এতে করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মাঝে কিছুটা হতাশাও লক্ষ্য করা গেছে।
গোপালগঞ্জ সদর উপজেলার পৌর এলাকায় ইতোমধ্যে দুই দিন এ কার্যক্রম পরিচালিত হয়েছে। উপজেলা প্রশাসন জানিয়েছে, সদর উপজেলার বিস্তীর্ণ এলাকা ও ২১টি ইউনিয়নের সব জায়গায় এখনো এই সুবিধা পৌঁছানো সম্ভব হয়নি। ফলে অনেক এলাকাবাসী এই উদ্যোগের আওতার বাইরে রয়ে গেছেন।
প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, স্মার্ট কার্ডধারীদের পাশাপাশি সাধারণ মানুষের জন্যও এই ট্রাক সেল উন্মুক্ত রাখা হয়েছে এবং পুরো কার্যক্রমটি ২০ দিনব্যাপী ধারাবাহিকভাবে পরিচালিত হবে।
রমজানকে ঘিরে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকারের এ উদ্যোগ সাধারণ মানুষের মাঝে স্বস্তি এনে দিলেও, বরাদ্দ বৃদ্ধি ও সেবার পরিধি সম্প্রসারণ এখন সময়ের দাবি—এমনটাই মনে করছেন সচেতন মহল।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর