1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ রেলি নারান্দী ইউনিয়নে কৃষি কার্যালয় যেন পরিত্যক্ত, উপসহকারী কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্বে অবহেলার অভিযোগ কুড়িগ্রামে কৃষকদের সার লুটের ঘটনানথিপত্রে ঘাপলা, ডিলারকে শোকজ মোরেলগঞ্জে বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন: বাড়ছে রাজনৈতিক উত্তেজনা ​সারের কৃত্রিম সংকট রোধে তারাগঞ্জে মনিটরিং কমিটির সভা কিশোরগঞ্জে শিক্ষকদের মতবিনিময় সভায় ক্ষোভ প্রকাশ করলেন দুই সংসদ সদস্য ওয়ালটন শোরুমের আড়ালে বিএসটিআই অনুমোদনবিহীন আইসক্রিম কারখানা, ৩০ হাজার টাকা জরিমানা আশ্বাসের বৃত্তে বন্দী শিক্ষকএমপিওভুক্ত শিক্ষকদের বঞ্চনা, প্রতিশ্রুতি ও প্রাপ্য অধিকারের দীর্ঘ অপেক্ষা মোরেলগঞ্জে ফ্যামিলি কার্ডের জরিপে অনিয়মের অভিযোগ এনে জামায়াতের সংবাদ সম্মেলন আলফাডাঙ্গায় কামারগ্রাম কাঞ্চন একাডেমীর জিপিএ-৫ প্রাপ্ত ১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

​বিমানবন্দর এলাকায় কাপড়বোঝাই কাভার্ড ভ্যান চুরি: মালামালসহ গ্রেপ্তার ৫, জব্দ ২ ভ্যান

  • প্রকাশিত সময় : রবিবার, ৩ মে, ২০২৬
  • ৭৫ বার পড়েছেন

মোঃ রফিকুল ইসলাম মিঠু, ঢাকা।।

​রাজধানীর বিমানবন্দর থানাধীন ১ নম্বর সেক্টরের জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে কাপড়বোঝাই কাভার্ড ভ্যান চুরির ঘটনায় ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


এ সময় চুরি যাওয়া প্রায় ৩০ লাখ টাকা মূল্যের বিদেশি ফেব্রিক্সের ৯০টি রোল এবং ঘটনায় ব্যবহৃত ও চুরি হওয়া ২টি কাভার্ড ভ্যান উদ্ধার করা হয়েছে।

ঘটনার বিবরণ:

পুলিশ জানায়, গত ৩০ এপ্রিল ২০২৬ তারিখে চীন থেকে আমদানিকৃত বিদেশি ফেব্রিক্সের ৯০টি রোল চট্টগ্রাম বন্দর থেকে একটি কাভার্ড ভ্যানে করে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।
১ মে ভোর আনুমানিক ৪টার দিকে বিমানবন্দর এলাকার ১ নম্বর সেক্টরে জিনজিয়ান রেস্টুরেন্টের সামনে পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি কাভার্ড ভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়।
এ সময় চালক মোঃ মাহমুদুল হাসান গাড়ি থেকে নেমে ধাক্কা দেওয়া গাড়িটির পিছু নেন। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি দেখতে পান, মালামালবোঝাই কাভার্ড ভ্যানটি আর সেখানে নেই।

তদন্ত ও গ্রেপ্তার:

এই ঘটনায় বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে পুলিশ।
পরবর্তীতে ৩ মে রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটে দক্ষিণখান এলাকা থেকে ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন:

১. মোঃ মুন্না হাসান (৩২)

২. মোঃ আবু হাসান (৩৪)

৩. মোঃ গোলাম মোস্তফা (২৯)

৪. মোঃ রাজিব আলী দেওয়ান (৩৪)

মালামাল উদ্ধার:

গ্রেপ্তারকৃত রাজিব আলী দেওয়ানের বাসা থেকে চুরি হওয়া ফেব্রিক্সের ৯০টি রোল উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া কাভার্ড ভ্যান এবং চুরির কাজে ব্যবহৃত অপর কাভার্ড ভ্যানটি জব্দ করে পুলিশ।
এছাড়া আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন ভোর আনুমানিক ৬টার দিকে দক্ষিণখান এলাকা থেকে মোঃ ইব্রাহিম হক (৩০) নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়।

​পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে এবং এই চক্রের সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর