​মোঃ সোহান শেখ, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

​গোপালগঞ্জের কাশিয়ানীতে বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়।

​শ্রদ্ধার ফুলে ছেয়ে গেল শহীদ মিনার

​রাত ১২টা ১ মিনিটে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: শাহিন মিয়া। এরপরই সারিবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করেন:

​উপজেলা প্রশাসন ও থানা পুলিশ প্রশাসন।

​বীর মুক্তিযোদ্ধা সংসদ।

​বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ।

​ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিট।

​বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

​শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের জনসাধারণ।

​জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ

​শীত উপেক্ষা করে রাজনৈতিক নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয় শহীদ মিনার প্রাঙ্গণ। কিছুক্ষণেই শহীদ মিনারের বেদি ফুলে ফুলে ছেয়ে যায়। এ সময় উপস্থিত সবার কণ্ঠে প্রতিধ্বনিত হয় অমর একুশের সেই কালজয়ী গান— ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি’।

​দোয়া ও মোনাজাত

​পুষ্পস্তবক অর্পণ শেষে ১৯৫২ সালের ভাষা আন্দোলনে প্রাণ বিসর্জন দেওয়া বীর সন্তানদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে উপস্থিত সকলে ভাষা শহীদদের ত্যাগের কথা গভীর কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *