1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:২০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমানের মৃত্যুতে শোকের ছায়া নীলফামারীতে বেপরোয়া প্রধান শিক্ষিকা,সরকারী নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি-২৬ পরীক্ষার্থীদের দোয়া ও শুভকামনা অনুষ্ঠান মাদক বিক্রির প্রতিবাদ করায় আলফাডাঙ্গায় যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা সাতক্ষীরার পারুলিয়ায় তাজিয়া মিছিল ও র‌্যালী কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কাছে ৫৩ কেজিভারতীয় গাঁজা জব্দ কুড়িগ্রামে জেলা লিগ্যাল এইড কমিটির সাথে সংলাপ অনুষ্ঠিত

গোপালগঞ্জে গৃহবধূকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত গ্রেপ্তার

  • প্রকাশিত সময় : বুধবার, ৬ মে, ২০২৬
  • ৪৮ বার পড়েছেন

কাশিয়ানী প্রতিনিধি:

​রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় অভিযান চালিয়ে গোপালগঞ্জের কাশিয়ানীতে এক গৃহবধূকে ধর্ষণের মামলার প্রধান অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। গ্রেপ্তার ব্যক্তির নাম হাফিজ মোল্যা (৩৫)। তিনি কাশিয়ানী উপজেলার বাসিন্দা।

​গতকাল মঙ্গলবার রাতে পল্লবীর ১১ নম্বর সেকশনের আলম সুপার মার্কেটের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-১ ও র‍্যাব-৬-এর যৌথ আভিযানিক দল এই অভিযান চালায়।

​র‍্যাব সূত্রে জানা গেছে, গত ১৬ এপ্রিল রাতে কাশিয়ানী এলাকায় এক গৃহবধূ ধর্ষণের শিকার হন। ওই ঘটনায় ভুক্তভোগী নারী নিজে বাদী হয়ে কাশিয়ানী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। হাফিজ ওই মামলার এক নম্বর ও এজাহারনামীয় আসামি। মামলার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

​র‍্যাব-৬-এর সদর কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার এস এম রেজাউল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাঁরা জানতে পারেন আসামি পল্লবী এলাকায় অবস্থান করছেন। পরে র‍্যাব-১-এর সহায়তায় সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

​মামলার এজাহার অনুযায়ী, ১৬ এপ্রিল দিবাগত রাত একটার দিকে ভুক্তভোগী নারী তাঁর শিশুসন্তানকে নিয়ে বাইরে বের হলে অভিযুক্ত ব্যক্তি তাঁর মুখ চেপে ধরে ঘরের ভেতর নিয়ে যান এবং তাঁকে ধর্ষণ করেন। ওই নারীর চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।

​র‍্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তার হাফিজ মোল্যাকে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকার বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর