1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
যশোরের শার্শা সীমান্তে ২৬টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ বিক্রি শুধু দেহ হয় নাঅর্থের কাছে যখন বিবেকেরও দরদাম হয় জাতীয় শ্রেষ্ঠ রিপোর্টার-২০২৫–২০২৬ সম্মাননা পেলেন গণমাধ্যম কর্মী ফকির মিরাজ আলী শেখ মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত মনির শেখের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচারের দাবিতে পিতার সংবাদ সম্মেলন দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন মাদকাসক্ত স্বামী ও দেবরের নির্যাতনে হাসপাতালে দুই সন্তানের জননী প্রিতিলতা, বিচার চেয়ে আকুতি মতবিনিময় সভায় সাংবাদিকদের ‘বেরিয়ে যেতে’বললেন ডিসি—মহম্মদপুর প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ রাজা নয়, জনগণের সেবকবোরকা পরে বা পরিচয় ভুলে মাঠে নামুন, স্যার! দেখুন জনগণ কীভাবে সেবা পায়

মিঠামইনে পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৮৩ বার পড়েছেন

মোঃ জোনায়েদ হোসেন জুয়েল,কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় আড়াই কেজির বেশি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান কঠোর অবস্থানের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ জেলা পুলিশের সার্বিক দিকনির্দেশনায় এবং মিঠামইন থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে উপজেলার বিভিন্ন এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় ৭ মে ২০২৬ তারিখে গোপদীঘি ইউনিয়নের শফিপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন মিঠামইন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সামসুল আলম সাব্বির। পুলিশের একটি চৌকস দল শফিপুর এলাকায় অবস্থান নিয়ে সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি চালায়। পরে নির্দিষ্ট স্থানে অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে মোট ২ কেজি ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য উল্লেখযোগ্য বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গেছে, আটককৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিল।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়।
পুলিশ কর্মকর্তারা জানান, মাদক শুধু একজন ব্যক্তিকেই নয়, পুরো সমাজ ও তরুণ প্রজন্মকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদক কারবারিদের বিরুদ্ধে জেলা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
কিশোরগঞ্জ জেলা পুলিশ সাধারণ জনগণকে মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। পাশাপাশি যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ড সম্পর্কে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করারও অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর