সংবাদদাতা: মাশরাফি সিকদার, মাগুরা

০৮ মে ২০২৬ তারিখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সন্ধ্যা ৭:০০ টায় জেলা অডিটোরিয়াম, মাগুরা-এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন, মাগুরা এবং জেলা শিল্পকলা একাডেমি, মাগুরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা প্রশাসক ও সভাপতি, জেলা শিল্পকলা একাডেমি, মাগুরা। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোল্লা আজাদ হোসেন, পিপিএম-সেবা, পুলিশ সুপার, মাগুরা; জনাব আলী আহম্মেদ, প্রশাসক, জেলা পরিষদ, মাগুরা; ডাঃ মোঃ শামীম কবির, সিভিল সার্জন, মাগুরা এবং প্রফেসর ড. মো. আলফাজ উদ্দীন, অধ্যক্ষ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা।

প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ দেলোয়ার হোসেন খান, সহযোগী অধ্যাপক, বাংলা বিভাগ, সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মাগুরা। তিনি বিশ্বকবির সাহিত্য, দর্শন, মানবতাবোধ ও বাঙালি সংস্কৃতিতে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।

আলোচনা সভা শেষে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর সাহিত্যকর্ম ও সংগীত পরিবেশনের মাধ্যমে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *