হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:১০ মে ২০২৬
কুড়িগ্রামে ছাগল বাঁচাতে গিয়ে অটোরিকশা উল্টে ৪ পরীক্ষার্থী আহত হয়েছেন। এরা হলেন, শান্ত ইসলাম, ইসরাত জাহান, একরামুল হক ও সালমান হোসেন। আহতরা সবাই আজ রবিবার (১০মে) উপজেলার কাশিপুর হতে ফুলবাড়ী পরীক্ষা কেন্দ্রে আসার পথে ফুলবাড়ী নাগেশ্বরী সড়কের গঙ্গারহাট আজোয়াটারী মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে। আহতদের ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাথমিক চিকিৎসা শেষে আবার পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অসুস্থ অবস্থায় তারা পরীক্ষায় অংশগ্রহণ করে।

উপজেলার ফুলবাড়ী উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও এসএসসি পরীক্ষা কেন্দ্র সচিব রাহিবুল ইসলাম নিশ্চিত করেছেন। ওই অটো রিক্সায় আট জন পরীক্ষার্থী ছিলেন। এদের মধ্যে চারজন গুরুতর আহত হয়েছেন। ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. হাফিজুল ইসলাম জানান, এদের মধ্যে শান্ত ইসলামের কান কেটে গেছে, পায়ে জখম হয়েছে, একরামুল হকের পা ভেঙে গেছে এবং অন্যরা শরীরের বিভিন্ন অংশে রক্তাক্ত জখম হয়েছেন।
যখম শরীর নিয়েই তারা পরীক্ষায় অংশ নেন।
