1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA :
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ০২ মার্চ ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
পানির স্বাধীনতা লঙ্ঘিত: ভরাটের যন্ত্রণা‌য় দমবন্ধ দক্ষিণাঞ্চলের নদী-খাল ​কাশিয়ানীর রামদিয়া বাজারে মোবাইল কোর্ট: ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা সরকারি খালে বালু মজুদের প্রতিবেদন করতে গিয়ে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, আইনি ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি রশুনিয়া ইউনিয়ন বিএনপির সভাপতির পক্ষ থেকে ১২ শত পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার সামগ্রী বিতরণ! মেধাবী আকাশের কিডনি প্রতিস্থাপনেদরকার ৮ লক্ষ টাকা আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান জামায়াত নেতা মাওলানা এস.এম. রিদওয়ানুন্নবী (রেদওয়ান) সিরাজদিখান ও শ্রীনগরের দুই শতাধিক পরিবারের মাঝে এইচ নূর ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ! উত্তরার আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা জোরদারে বিশেষ সমন্বয় সভা কুড়িগ্রামে আলুচাষী ও ব্যবসায়ীদের মানববন্ধন: হিমাগার ভাড়া বৃদ্ধি ও কমিশন বন্ধের প্রতিবাদ কুড়িগ্রাম সীমান্তে পতাকা বৈঠকের পর দুই ভারতীয় যুবককে বিএসএফ’র কাছে হস্তান্তর

পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানঃমোরেলগঞ্জে ঝাড়ু হাতে রাস্তা পরিস্কার করলেন এমপি অধ্যক্ষ আব্দুল আলিম

  • প্রকাশিত সময় : রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৭৯ বার পড়েছেন

শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ

আমার লোকালয়, আমার জনপদ, আমার শহর প্রত্যেকে নিজ নিজ পারিপার্শ্বিক পরিবেশ যেনো সুন্দর রাখি,পরিচ্ছন্ন রাখি এ শ্লোগানকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে ঝাড়ু দিয়ে সড়ক পরিস্কার করলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।

রবিবার সকাল ৯টায় বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম শপথ বাক্য পাঠের মধ্য দিয়ে পরিস্কার পরিচ্ছন্নতার অভিযান কর্মসূচি আনুষ্ঠানিক উদ্ধোধন করেন। এ অভিযানে বিডি ক্লিন সদস্যরা সহ দলীয় নেতাকর্মী বিভিন্ন শ্রেনীপেশার মানুষ অংশ নেয়।

এমপি অধ্যক্ষ মো.আব্দুল আলীম এ সয়ম পৌর শহরের এসএম কলেজ রোড,লঞ্চঘাট সড়ক, কাপুড়িয়া পট্টি, পৌরপার্ক, হাসপাাতাল সড়কে ৫ ঘন্টা ব্যাপী পরিচ্ছন্নতা অভিযান করেন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর আমির মাষ্টার রফিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমির মাষ্টার মনিরুজ্জামান,শ্রমিক ফেডারেশনের উপজেলা সভাপতি আব্দুল মান্নান,সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সংসদ সদস্য পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খোঁজ খবর,খাবারের মান, হাসপাতালের চিকিৎসক সংকট, এক্সরে মেশিন, আল্ট্রাসনো,প্যাথলজি সহ দীর্ঘদিনের বিদ্যমান নানাবিধ সমস্যার বিষয়ে কর্মকর্তার সাথে আলোচনা করেন এবং দ্রুত সমস্যা সমাধানের আস্বস্ত করেন।

সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম বলেন,আমরা প্রত্যেকে যেনো নিজ পারিপার্শ্বিক পরিবেশ সুন্দর রাখি।এ পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি মাসব্যাপী অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর