1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার দিনমজুর বাবার সাথে কৃষি জমিতে হাড়ভাঙ্গা খাটুনি খেটেজিপিএ-৫ পেল কুড়িগ্রামের পলাশ চন্দ্র রায় ভ্যাপসা গরম ও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ তারাগঞ্জবাসী কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবককে আটক বিএসএফ’র কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড

কিশোরগঞ্জে পুলিশি বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ৯০ জন গ্রেপ্তার

  • প্রকাশিত সময় : সোমবার, ১৮ মে, ২০২৬
  • ৩৫ বার পড়েছেন

মোঃ জোনায়েদ হোসেন
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি :

কিশোরগঞ্জ জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদক নির্মূল এবং ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারে কিশোরগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় পরিচালিত বিশেষ অভিযানে মোট ৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


জানা গেছে, কিশোরগঞ্জ জেলার সম্মানিত পুলিশ সুপারের দিকনির্দেশনা ও প্রত্যক্ষ তত্ত্বাবধানে জেলার বিভিন্ন থানায় একযোগে চিরুনি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিল, সন্ত্রাস ও অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক সংক্রান্ত অপরাধে ৩৯ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ১৬ জন, ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় ২৭ জন, নিয়মিত মামলায় ৬ জন এবং অন্যান্য মামলায় ২ জন রয়েছেন। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


কিশোরগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং জেলাকে অপরাধমুক্ত রাখতে তারা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পুলিশ সুপার কঠোর বার্তা দিয়ে বলেছেন, “অপরাধী যত প্রভাবশালীই হোক না কেন, কাউকেই আইনের ঊর্ধ্বে রাখা হবে না।”
এছাড়া মাদক বিস্তাররোধ, সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলা পুলিশের ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানানো হয়েছে।
কিশোরগঞ্জকে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তুলতে জেলা পুলিশ সাধারণ জনগণ ও গণমাধ্যমকর্মীদের আন্তরিক সহযোগিতা কামনা করেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর