1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার দিনমজুর বাবার সাথে কৃষি জমিতে হাড়ভাঙ্গা খাটুনি খেটেজিপিএ-৫ পেল কুড়িগ্রামের পলাশ চন্দ্র রায় ভ্যাপসা গরম ও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ তারাগঞ্জবাসী কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবককে আটক বিএসএফ’র কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড

কুড়িগ্রামে এএফসির গ্রাসরুট ফুটবল ডে’ ২০২৬ অনুষ্ঠিতক্ষুদে ফুটবলারদের সনদ বিতরণ

  • প্রকাশিত সময় : রবিবার, ২৪ মে, ২০২৬
  • ২৩ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম: ২৩-০৫-২০২৬

এশিয়া ফুটবল কনফেডারেশন (এএফসি) এর উদ্যোগে কুড়িগ্রামে অনুষ্ঠিত হয়েছে গ্রাসরুট ফুটবল ডে’ ২০২৬। শনিবার সকালে কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে দিনব্যাপী এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ নাজির হোসেন


এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাশেম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তাসভীর উল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব শফিকুল ইসলাম বেবু এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ডেভেলপমেন্ট কমিটির সদস্য সামিদ কাশেম।
গ্রাসরুট ফুটবল ডে’ উপলক্ষে জেলার ৯ উপজেলার ক্ষুদে ফুটবলারদের অংশগ্রহণে নানা ক্রীড়া কার্যক্রম অনুষ্ঠিত হয়। আয়োজকরা জানান, এ কর্মসূচিতে মোট ১৬৫ জন ক্ষুদে ফুটবলার অংশগ্রহণ করে।


পরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী ক্ষুদে ফুটবলারদের মাঝে সনদ বিতরণ করেন কুড়িগ্রামের পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি।
বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে ফুটবলের বিকাশ এবং নতুন প্রতিভা খুঁজে বের করতে এ ধরণের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ক্ষুদে খেলোয়াড়দের উৎসাহ ও অংশগ্রহণ ভবিষ্যতে দেশের ফুটবল অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর