মোঃরফিকুল ইসলাম মিঠু ঢাকা।।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় নোয়াখালীর সেনবাগের ইয়ারপুর গ্রামের শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে তার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর।

​জানাজায় নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ফখরুল ইসলাম, নোয়াখালী জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, নোয়াখালী জেলা যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের হোসেনসহ সেনবাগ উপজেলার বিএনপির নেতা, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে গভীর শোক প্রকাশ করে তার রুহের মাগফিরাত কামনা করেন।

​এর আগে, গত বুধবার সকাল ১০টা ৪০ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। একইদিন বাদ জোহর ঢাকার নিকুঞ্জ-১, লেক রোডের ৪৩ নম্বর বাসার সামনে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *