1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
কাশিয়ানীতে ‘স্বপ্নছোঁয়া’ ফ্যাশন হাউজে আলফাডাঙ্গা’র গণমাধ্যমকর্মীদের আড্ডা ও কেনাকাটা এম.এ খালেক মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সরদার মোঃ নুরুজ্জামান মোরেলগঞ্জে আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ অনুষ্ঠিত কাশিয়ানীর মহেশপুরে ট্রেনে কাটা পড়ে দুই যুবকের মৃত্যু। মহাম্মদপুর বিএনপি’র একাংশের বিভিন্ন দপ্তরের চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ। মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার

সাজেকে পরিবেশ রক্ষা কমিটির জনসচেতন মূলক মাইকিং

  • প্রকাশিত সময় : বুধবার, ৩ জুন, ২০২৬
  • ৪৪ বার পড়েছেন

রুপম চাকমা বাঘাইছড়ি

বন ও জীববৈচিত্র্য রক্ষার প্রতি মানুষের সচেতনতা বাড়াতে সাজেক ইউনিয়নের উজো বাজারে মাইকিং কর্মসূচি পরিচালনা করেছে সাজেকে পরিবেশ রক্ষা কমিটি।

বুধবার ৩ জুন স্থানীয় উজো বাজার ও প্রধান সড়কে মাইকিং এর মাধ্যমে মানুষকে বন ক্ষয় রোধ, আবর্জনা ব্যবস্থাপনা, ও স্থানীয় জীববৈচিত্র্য রক্ষার গুরুত্ব সম্পর্কে জানানো হয়।

সাজেকে পরিবেশ রক্ষা কমিটির জ্যোতি লাল চাকমা বলেন, বাঁশের কোরল ও শামুক প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সঙ্গে সেগুনের একক চাষ ও তামাক চাষ পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য ক্ষতিকর। তাই বন সংরক্ষণ এবং প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচিতে আরও বলা হয়, পরিবেশবান্ধব ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে সবুজায়ন বৃদ্ধি করতে হবে। বন ও জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণই পারে একটি টেকসই ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে।

সাজেকে পরিবেশ রক্ষা কমিটি ভবিষ্যতেও এ ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে জানিয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর