1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জ জেলা মোটরযান শ্রমিক ইউনিয়নের সভাপতি হাবিবুর রহমানের মৃত্যুতে শোকের ছায়া নীলফামারীতে বেপরোয়া প্রধান শিক্ষিকা,সরকারী নির্দেশনাকে বৃদ্ধাঙ্গুলী মিরুখালী স্কুল অ্যান্ড কলেজে এইচএসসি-২৬ পরীক্ষার্থীদের দোয়া ও শুভকামনা অনুষ্ঠান মাদক বিক্রির প্রতিবাদ করায় আলফাডাঙ্গায় যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে শিক্ষা উন্নয়ন কমিটির সভা অনুষ্ঠিত মোরেলগঞ্জে সিসিডিবি’র উদ্যোগে প্রশিক্ষণ অনুষ্ঠিত মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শোভাযাত্রা সাতক্ষীরার পারুলিয়ায় তাজিয়া মিছিল ও র‌্যালী কুড়িগ্রাম সীমান্তে বিজিবির কাছে ৫৩ কেজিভারতীয় গাঁজা জব্দ কুড়িগ্রামে জেলা লিগ্যাল এইড কমিটির সাথে সংলাপ অনুষ্ঠিত

তুরাগে ১৪৮ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী সুজন গ্রেপ্তার

  • প্রকাশিত সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ৬১ বার পড়েছেন

মোঃ রফিকুল ইসলাম মিঠু, ঢাকা ||

​রাজধানীর তুরাগ থানা এলাকায় অভিযান চালিয়ে ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকাসহ মো. সুজন (৩৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশের নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ২০ জুন (২০২৬) রাত সাড়ে ১০টার দিকে তুরাগ থানাধীন আহালিয়া মাঠের দক্ষিণ পাশে আঁখি জেনারেল স্টোরের সামনে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

​থানা সূত্রে জানা যায়, ওসির দিকনির্দেশনায় এসআই মুহাইমিনুল ইসলাম লিমন, এএসআই মশিউল হক, এএসআই শাহিনুল বারী ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে এই অভিযান চালানো হয়। অভিযানে আহালিয়া এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মো. সুজনকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ১৪৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৪ হাজার ৪০ টাকা। এছাড়া তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪ হাজার ৮০ টাকা জব্দ করা হয়েছে।

মামলা ও পরবর্তী আইনি পদক্ষেপ:

এই ঘটনায় গ্রেপ্তারকৃত সুজনের বিরুদ্ধে ২১ জুন (২০২৬) তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-১৪)। আইনি প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর