শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধি:

মোরেলগঞ্জ উপজেলার সাবেক স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মোরেলগঞ্জ থেকে প্রকাশিত পাক্ষিক দক্ষিণাঞ্চল সমাচার ও দক্ষিণাঞ্চল২৪. কম এর সম্পাদক ও প্রকাশক ডা. মো. শিব্বির আহমেদ এর সহধর্মীনি ফিরোজা আহমেদ নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তার মৃত্যুকে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার সূত্রে জানাগেছে, পৌর শহরের কুঠিবাড়ির বাসিন্দা স্বনামধন্য চিকিৎসক ডা. মো. শিব্বির আহমেদ এর সহধর্মীনি স্ট্রোক জনিত কারনে সোমবার বেলা ১১ টার দিকে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬২ বছর। তিনি ২ মেয়ে ও ১ ছেলেসহ বহু আত্মীস্বজন রেখে গেছেন।
সোমবার আসর নামাজবাদ কুঠিবাড়ি জামে মসজিদে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ডা.মো.শিব্বির আহমেদ এর সহধর্মীনির মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ। #

By SAMIRA

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *