1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
পরীক্ষা দিতে বের হয়ে গোপালগঞ্জে ডিপ্লোমা শিক্ষার্থী নিখোঁজ, সন্ধানের আকুতি পরিবারের কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক গ্রেপ্তার ​কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত: প্রযুক্তির দক্ষতা অর্জনে তরুণদের আহ্বান ​আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও ওসির সঙ্গে ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতি: ক্ষুব্ধ শিশু শিক্ষার্থীদের প্রতিবাদ পাল্লা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট খান রোকনুজ্জামান কুড়িগ্রামে ২৫ লাখ টাকার অবৈধ ভারতীয় কাপড় জব্দ তোমার ভেতরের পশুটিকে দমন করো ​আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন: জেলেদের ভিজিএফ কার্ড না থাকায় এমপি ইলিয়াস মোল্লার ক্ষোভ

আলফাডাঙ্গায় কবরস্থানের রাস্তার নামে পাউবোর জমি দখল, চলছে দোকান বসিয়ে রমরমা বাণিজ্য ৷

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৩৯ বার পড়েছেন

​আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

​ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের বেলবানা গ্রামে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সরকারি জমি দখলের এক অভিনব ও চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। কবরস্থানে যাওয়ার রাস্তা তৈরির অজুহাতে সরকারি জমি বালু দিয়ে ভরাট করে সেখানে দোকান ঘর নির্মাণ ও ভাড়া আদায়ের মাধ্যমে রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে একটি প্রভাবশালী মহল। সরকারি খাল ভরাট করে গড়ে তোলা এই অবৈধ স্থাপনাগুলো নিয়ে স্থানীয় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
​দখলের অভিনব কৌশল
অভিযোগ রয়েছে, স্থানীয় বাসিন্দা আশরাফ আলী মীর ও তাঁর সহযোগীরা কবরস্থানে যাতায়াতের পথ তৈরির নামে জায়গাটি ট্রাকযোগে বালু দিয়ে ভরাট করেন। এই সুযোগে সরকারি খাল ভরাট করে টিনের বেড়া দিয়ে স্থায়ী দোকান ঘর নির্মাণ করা হয়েছে। শুধু জমি দখলই নয়, প্রতিটি দোকানঘর থেকে অগ্রিম (অ্যাডভান্স) বাবদ লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার পাশাপাশি নিয়মিত মাসিক ভাড়াও আদায় করছেন তারা।
​ভুক্তভোগীর অভিযোগ
ভুক্তভোগী এক স্থানীয় নারী অভিযোগ করে বলেন, ‘আশরাফ আলী মীর ও রাব্বি মোল্লা সরকারি জায়গায় দোকানঘর নির্মাণের সুযোগ দেওয়ার প্রলোভন দেখিয়ে আমার কাছ থেকে ৩ লাখ টাকা নিয়েছেন। এখন তারা আরও টাকা দাবি করছেন। টাকা না দিলে দোকানঘর ভেঙে ফেলার হুমকি দিচ্ছেন।’
​সরকারি নির্দেশনার অবজ্ঞা
বর্তমানে সরকার দেশব্যাপী খাল খনন ও সংস্কার প্রকল্পের মাধ্যমে সরকারি সম্পদ পুনরুদ্ধারে কাজ করছে। ঠিক এমন সময়ে আশরাফ আলী মীর গংদের এই অবৈধ দখল কার্যক্রম সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রতি চরম অবজ্ঞার শামিল বলে মনে করছেন স্থানীয়রা। তাদের দাবি, এই দখলদারিত্বের ফলে সাধারণ মানুষ সরকারি বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।
​সংশ্লিষ্টদের বক্তব্য
অভিযোগের বিষয়ে জানতে চাইলে আশরাফ আলী মীর সরকারি জমি দখলের বিষয়টি অস্বীকার করে বলেন, ‘আমি কোনো সরকারি জমি দখল করিনি। বাপ-দাদার কবরস্থানে যাতায়াতের সুবিধার জন্য পথ তৈরি করেছি।’ তবে সরকারি জায়গায় দোকানঘর নির্মাণ এবং সেগুলো থেকে ভাড়া ও অগ্রিম টাকা নেওয়ার বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।
​প্রশাসনের পদক্ষেপ
এ বিষয়ে বোয়ালমারী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. মজিবর রহমান বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। আমরা দ্রুত সরেজমিনে তদন্ত করব। পানি উন্নয়ন বোর্ডের জমিতে অবৈধভাবে বালু ভরাট বা দখলের সত্যতা পাওয়া গেলে

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর