1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
পরীক্ষা দিতে বের হয়ে গোপালগঞ্জে ডিপ্লোমা শিক্ষার্থী নিখোঁজ, সন্ধানের আকুতি পরিবারের কিশোরগঞ্জ উপজেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী হক গ্রেপ্তার ​কাশিয়ানীতে ‘এআই বিয়ন্ড’ সেমিনার অনুষ্ঠিত: প্রযুক্তির দক্ষতা অর্জনে তরুণদের আহ্বান ​আলফাডাঙ্গায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার ও ওসির সঙ্গে ব্যবসায়ী সমিতির সৌজন্য সাক্ষাৎ বিদ্যালয়ে শিক্ষকদের অনুপস্থিতি: ক্ষুব্ধ শিশু শিক্ষার্থীদের প্রতিবাদ পাল্লা মাধ্যমিক বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হলেন অ্যাডভোকেট খান রোকনুজ্জামান কুড়িগ্রামে ২৫ লাখ টাকার অবৈধ ভারতীয় কাপড় জব্দ তোমার ভেতরের পশুটিকে দমন করো ​আলফাডাঙ্গায় জাতীয় মৎস্য পক্ষ উদ্বোধন: জেলেদের ভিজিএফ কার্ড না থাকায় এমপি ইলিয়াস মোল্লার ক্ষোভ

সিরাজদিখানে ব্যক্তি উদ্যোগে নির্মিত কাঠের ব্রীজের শুভ উদ্বোধন!

  • প্রকাশিত সময় : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৩৪ বার পড়েছেন

সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার পূর্ব রশুনিয়া গ্রামের বাসিন্দা শাহ জালাল পান কবিরাজের ব্যক্তিগত অর্থায়নে আবিরপাড়া গ্রামে নির্মিত একটি কাঠের সেতুর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বাদ জুমা দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে সেতুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, মুসল্লি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এর আগে স্থানীয়দের চলাচলের দুর্ভোগ লাঘবে শাহ জালাল পান কবিরাজের ব্যক্তিগত উদ্যোগে সেতুটির নির্মাণকাজ শুরু করা হয়। প্রায় দেড় লাখ টাকা ব্যয়ে নির্মিত এই কাঠের সেতু চালু হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের ভোগান্তির অবসান হয়েছে।

এরও আগে উপজেলা পরিষদ কড়ইতলা হয়ে আবিরপাড়া সংযোগ সড়কের মাঝামাঝি স্থানে শাহ জালাল পান কবিরাজের ব্যক্তিগত অর্থায়নে আরেকটি কাঠের সেতু নির্মাণ করা হয়েছিল। ওই সময় স্থানীয়দের অনুরোধে তিনি আরও একটি সেতু নির্মাণের প্রতিশ্রুতি দেন। সেই প্রতিশ্রুতির ধারাবাহিকতায় এই সেতুটি নির্মাণ ও উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধন শেষে শাহ জালাল পান কবিরাজ বলেন, এলাকার মানুষের যাতায়াত সহজ করতে এবং অবকাঠামোগত উন্নয়নে ভবিষ্যতেও তিনি কাজ করে যাবেন।

স্থানীয়রা তার এই উদ্যোগের প্রশংসা করে কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, নতুন সেতুটি চালু হওয়ায় তাদের দৈনন্দিন যাতায়াত অনেক সহজ ও নিরাপদ হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর