1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
মানুষ শ্রেষ্ঠ জীব—তবু কখনো কেন পশুকেও হার মানায়? দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঢাকা-গোপালগঞ্জ রুটের ট্রেনের যাত্রাবিরতি; উচ্ছ্বসিত মহেশপুর-কাশিয়ানীর মানুষ কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রামের উলিপুরে স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেপ্তার পুলিশের বিশেষ অভিযানে মোরেলগঞ্জে ১০ জান গ্রেপ্তার দিনমজুর বাবার সাথে কৃষি জমিতে হাড়ভাঙ্গা খাটুনি খেটেজিপিএ-৫ পেল কুড়িগ্রামের পলাশ চন্দ্র রায় ভ্যাপসা গরম ও ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং এ অতিষ্ঠ তারাগঞ্জবাসী কুড়িগ্রাম সীমান্তে বাংলাদেশী যুবককে আটক বিএসএফ’র কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড

আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পুনরায় প্রার্থী হতে চান কাজী মনিরুল হক

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৫৮ বার পড়েছেন

আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পুনরায় নির্বাচন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক কাজী মনিরুল হক। উপজেলার সর্বস্তরের মানুষের দোয়া, আশীর্বাদ ও সমর্থন নিয়ে তিনি আবারও নির্বাচনে অংশ নেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।
কাজী মনিরুল হক আলফাডাঙ্গা উপজেলার গরানিয়া গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের কৃতিসন্তান। তিনি দেশের খ্যাতিমান স্বর্ণ ব্যবসায়ী ও ফরিদপুর-১ আসন থেকে একাধিকবার নির্বাচিত সাবেক সফল সংসদ সদস্য কাজী সিরাজুল ইসলামের ভাতিজা। ব্যক্তিগত জীবনে তিনি একজন সফল ব্যবসায়ী এবং সুপরিচিত সমাজসেবক। পাশাপাশি তিনি স্বনামধন্য প্রতিষ্ঠান আফিনজা জুয়েলার্স-এর কর্ণধার।
স্থানীয়ভাবে তিনি তরুণ প্রজন্মের কাছে একজন অহিংস, সদাহাস্যোজ্জ্বল, সদালাপী ও মিষ্টভাষী মানুষ হিসেবে পরিচিত। গরিব, দুঃখী ও মেহনতি মানুষের পাশে দাঁড়ানোর কারণে এলাকাবাসীর কাছেও তিনি ব্যাপকভাবে সমাদৃত।
নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে কাজী মনিরুল হক বলেন, মানুষের মন জয় করতে হলে ভালোবাসা, উদারতা, রাজনৈতিক শিষ্টাচার এবং জনসেবার মানসিকতা প্রয়োজন। মানুষের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় নিয়েই তিনি রাজনীতি ও সমাজসেবার পথ ধরে এগিয়ে যেতে চান।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থনকে শক্তি হিসেবে ধারণ করেই আসন্ন আলফাডাঙ্গা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অতীতে দায়িত্ব পালনকালে যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তা কাজে লাগিয়ে ভবিষ্যতে আলফাডাঙ্গা উপজেলাকে আরও উন্নত ও নান্দনিক উপজেলা হিসেবে গড়ে তুলতে চান।
এ লক্ষ্যে তিনি আলফাডাঙ্গা উপজেলার সর্বস্তরের সাধারণ মানুষের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর