1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
আরও এক মাস বঙ্গভবনে থাকতে পারবেন মো. সাহাবুদ্দিন। সরকারের কোর্টে এখন বল ভুল খেললে আত্মঘাতী গোল হতে পারে- নীলফামারীতে মিয়া গোলাম পরওয়ার মোহাম্মদপুরে এসআইকে ছুরিকাঘাত, পিঠে লেগেছে ৪৩ সেলাই ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ‘কোন মা-বাবাকে যেন এরকম পরিস্থিতির মধ্যে পরতে না হয়’-কুড়িগ্রামে জুলাই শহীদ রাজিবের মা ধর্মীয় ভাবগাম্ভীর্যে রাঙ্গামাটিতে উল্টো রথযাত্রা পালিত, হাজারো ভক্তের ঢল মোরেলগঞ্জে খাল খনন প্রকল্পের টাকা ফেরত সরকারি কোষাগারে শার্শার কাচ্চি ঘরে খিচুড়ির ভিতরে পাওয়া গেল (Millipeda 🐛) কেন্নো! মোরেলগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা গাছের চারা বিতরণ গোপালগঞ্জে এজলাসে শিক্ষানবীশ আইনজীবীকে আঘাতের অভিযোগ, বিচার বিভাগের ভূমিকা নিয়ে প্রশ্ন

ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬
  • ১১ বার পড়েছেন

প্রতিনিধি : মোঃ ইব্রাহিম হোসেন,

“শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর খেলাধুলা গড়ে তোলে সুস্থ ও সুশৃঙ্খল প্রজন্ম।” ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান–২০২৬-এ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও প্রতিভা দেখে অতিথিরা মুগ্ধতা প্রকাশ করেছেন।
এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে আত্মবিশ্বাসী ও দেশপ্রেমিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের সার্বিক বিকাশে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে বক্তারা বলেন, শিক্ষার উন্নতির পাশাপাশি তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে হবে। একই সঙ্গে দলের দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়নের ওপরও গুরুত্বারোপ করা হয়।


বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে রাজধানীর রায়েরবাজারের ওয়েস্ট ধানমন্ডি ইউসুফ হাই স্কুলে আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান-২০২৬-এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্যসচিব হাজী মো. মোস্তফা জামান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “আমরা শিক্ষার উন্নতি করতে চাই। বিএনপি আপনাদের পাশে রয়েছে, অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে।” তিনি আরও যোগ করেন, বর্তমানে অনেকেই যুক্ত হলেও আন্দোলন-সংগ্রামে দীর্ঘদিন ধরে ভূমিকা রাখা ত্যাগী ও পরীক্ষিত নেতাকর্মীদের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করা প্রয়োজন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী, ঢাকা মহানগর উত্তর মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এবং আগামী সিটি কর্পোরেশন নির্বাচনে উক্ত ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী অ্যাডভোকেট মাসুম খান রাজেশ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা-১৩ আসনের সাংগঠনিক টিম প্রধান হাজী মোহাম্মদ ইউসুফ। এ সময় আরও বক্তব্য দেন মহানগর উত্তর বিএনপির সদস্য নাসির উদ্দীন ও এম এস আহমাদ আলী এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক মইনুল ইসলাম।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর