1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
কিশোরগঞ্জে পৈত্রিক জমিতে হামলার অভিযোগ, যুবককে কুপিয়ে জখম মোরেলগঞ্জে নারীসহ চার মাদককারবারিকে অর্থদন্ডসহ কারাদণ্ড খুলনায় জলবায়ু অভিবাসন কেন্দ্রের পরিচালন নির্দেশিকা প্রণয়নে যৌথ কর্মশালা অনুষ্ঠিত চাঁদাবাজির মামলায় জামায়াত নেতা হাজী নজরুল ও সহযোগী কারাগারে, ছবি নিতে সাংবাদিকদের বাঁধা প্রতিবন্ধী নারীদের নেতৃত্ব, অ্যাডভোকেসি ও ফান্ডরেইজিং বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত কুড়িগ্রামে ৪টি বিদ্যালয়ে ফল বিপর্যয়, সবাই ফেল কুড়িগ্রাম সীমান্তে দুই চোরাকারবারীসহ ৭৮ লক্ষ টাকার মালামাল উদ্ধার কুুড়িগ্রা‌মে বিলে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৫ দৈনিক ইত্তেফাক প্রতিনিধির পিতার ইন্তেকাল তারাগঞ্জে ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রংপুর মেডিকেলে

আলফাডাঙ্গায় আমেরিকা প্রবাসী পরিবারের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ;প্রায় ২ হাজার মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি, ৫ টি মাদ্রাসা ও এতিমখানায় নগদ সহায়তা প্রদান

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ১৪০ বার পড়েছেন

আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আমেরিকা প্রবাসী এক পরিবারের উদ্যোগে প্রায় দুই হাজার হতদরিদ্র ও অসহায় মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলার পাঁচটি মাদ্রাসা ও এতিমখানায় জাকাতের অর্থ হিসেবে নগদ সহায়তাও প্রদান করা হয়েছে।
মানবিক এই উদ্যোগ গ্রহণ করেছেন আলফাডাঙ্গা উপজেলার শুকুরহাটা গ্রামের আমেরিকা প্রবাসী বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব সোলায়মান আহমেদের পরিবার। আমেরিকা প্রবাসী তাঁর পুত্র মারুফ আহমেদ ও পুত্রবধূ জিয়ান মারুফের উদ্যোগে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র নারী-পুরুষের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়।
বিতরণ কার্যক্রমে অসহায় মানুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দেওয়া হয়, যাতে তারা ঈদের আনন্দে অংশ নিতে পারেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।
এছাড়াও উপজেলার পাঁচটি মাদ্রাসা ও এতিমখানায় নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে আলফাডাঙ্গা সেকেন্দার আলী মাদ্রাসা ও এতিমখানা, মিঠাপুর গোরস্থান মাদ্রাসা ও এতিমখানা, বাঁকাইল মাদ্রাসা ও এতিমখানা, ইছাপাশা মাদ্রাসা ও এতিমখানা এবং জাটিগ্রাম পূর্বপাড়া মাদ্রাসা ও এতিমখানা।


সংশ্লিষ্ট মাদ্রাসা ও এতিমখানার কর্তৃপক্ষ এই সহায়তার জন্য আমেরিকা প্রবাসী সোলায়মান আহমেদের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
উপকারভোগীরা জানান, ঈদের আগে এমন সহায়তা পেয়ে তারা খুবই আনন্দিত ও উপকৃত হয়েছেন।
উদ্যোক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেকের মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।
এ বিষয়ে সোলায়মান আহমেদ জানান, ঈদুল ফিতরের দিন পর্যন্ত পর্যায়ক্রমে শাড়ি ও লুঙ্গি বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর