1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
তারাগঞ্জে ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রংপুর মেডিকেলে সিরাজদিখানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য গভীর নলকূপ স্থাপন ও উদ্বোধন কিশোরগঞ্জে ইউনিক কিন্ডারগার্টেন পরিচালকের ওপর হামলা জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি মোরেলগঞ্জে বৃত্তিপ্রাপ্ত ৪২ শিক্ষার্থী পেলেন সম্মাননা ক্রেস্ট ও সনদ ফরিদপুরের আলফাডাঙ্গায় পবনবেগ নূরানী মাদ্রাসার আহ্বায়ক হলেন বিএনপি নেতা নুর জামাল খসরু সরকারি উদ্যোগের অপেক্ষায় না থেকে নিজেদের ভাগ্য নিজেরাই বদলালেন কাশিয়ানীবাসী! কুড়িগ্রামে ৮বছরের শিশুর কাঁধে ৬জনের পরিবারের বোঝা পাটুলে নৌকা ভ্রমণে গিয়ে পানিতে ডুবে নন্দীগ্রামের স্কুলছাত্রের মৃত্যু আলফাডাঙ্গায় টগরবন্ধ ইউনিয়ন যুবসমাজ আয়োজিত ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ​সেবা, সততা ও মানবিক নেতৃত্বের অনন্য নজির গড়ে আলফাডাঙ্গা ছাড়লেন ইউএনও রিফাত নূর মৌসুমী

কিশোরগঞ্জে ইউনিক কিন্ডারগার্টেন পরিচালকের ওপর হামলা জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্মারকলিপি

  • প্রকাশিত সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩৬ বার পড়েছেন

মোহাম্মদ জোনায়েদ হোসেন জুয়েল,
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের ইউনিক কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের পরিচালক মো. দেলোয়ার হোসেন উজ্জ্বল ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সামনে আজ মানববন্ধন করেন এবং স্মারকলিপি দেওয়া হয়েছে।
ইউনিক কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর পক্ষে দেওয়া স্মারকলিপিতে বলা হয়, সম্প্রতি একদল দুর্বৃত্ত পরিচালক মো. দেলোয়ার হোসেন উজ্জ্বল ও তাঁর পরিবারের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হয়েছেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়। হামলার পর তাঁর পরিবারের সদস্যরা আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় রয়েছেন বলেও দাবি করা হয়েছে।


স্মারকলিপিতে আরও বলা হয়, একজন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক ও শিক্ষানুরাগী ব্যক্তির ওপর এ ধরনের হামলার ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া না হলে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
হামলার প্রতিবাদে ইতোমধ্যে ইউনিক কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধনের আয়োজন করা হয়েছে বলেও স্মারকলিপিতে উল্লেখ করা হয়।
স্মারকলিপিতে হামলার ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তার, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, আহত মো. দেলোয়ার হোসেন উজ্জ্বল ও তাঁর পরিবারের সদস্যদের নিরাপত্তা এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি জোরদারের দাবি জানানো হয়েছে।
এ বিষয়ে কিশোরগঞ্জের জেলা প্রশাসকের কাছে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন স্মারকলিপিদাতারা।
স্মারকলিপির অনুলিপি কিশোরগঞ্জের পুলিশ সুপারের কাছেও দেওয়া হয়েছে। ইউনিক কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর পক্ষে মো. আরিফুল ইসলাম ও নুরুল ইসলাম নূরুলসহ সংশ্লিষ্টরা এতে স্বাক্ষর করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর