1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঢাকা ময়মনসিংহ মহাসড়কে ঝরলো একটি তাজা প্রাণ মোড়েলগঞ্জে উপকূলবাসীর সুপেয় পানির অধিকার নিশ্চিতে নাগরিক সমাবেশ ও পদযাত্রা মানুষের ভিড়ে মানুষ কোথায়?মানবিকতার সংকট ও বিবেকের নীরবতার গল্প কলকাতার আগুনে নিভে গেল ৭ বাংলাদেশির প্রাণ, বেনাপোলে ফিরল ৫ মরদেহ—স্বজনদের আহাজারিতে ভারী সীমান্ত পিপলাকান্দি উচ্চ বিদ্যালয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ: শিক্ষার পরিবেশ রক্ষায় নিরপেক্ষ তদন্তের বিকল্প নেই কুড়িগ্রামে ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার কিশোরগঞ্জে উপজেলা প্রশাসনের নগ্ন দলীয়করণের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত আলফাডাঙ্গায় ফলিয়া নতুন বাজারে বারাশিয়া নদীতে যাতায়াতের একমাত্র রাস্তা অবৈধ দখলমুক্ত করার দাবিতে এলাকাবাসীর তীব্র ক্ষোভ বাংলাদেশ জাতীয়তাবাদী নৌ-যান শ্রমিক কর্মচারী দলের পায়রা বন্দর এর সাধারণ সম্পাদক হলেন ঢাকা বিভাগের প্রধান উপদেষ্টা বেলায়েত হোসেন মাস্টার ভূগর্ভস্থ পানি সংকট নিরসনে তারাগঞ্জে আলোচনা সভা

মোড়েলগঞ্জে উপকূলবাসীর সুপেয় পানির অধিকার নিশ্চিতে নাগরিক সমাবেশ ও পদযাত্রা

  • প্রকাশিত সময় : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ২০ বার পড়েছেন

শেফালী আক্তার রাখি, মোড়েলগঞ্জ (বাগেরহাট) প্রতিনিধিঃ

বাগেরহাটের মোড়েলগঞ্জ ও শরণখোলা উপজেলার উপকূলীয় জনগোষ্ঠীর সুপেয় পানির সংকট নিরসনে ২৪ আগস্ট সোমবার বেলা ১০ টায় ডিএমজেড ও নেটজ বাংলাদেশ ও জাগরণী চক্র ফাউন্ডেশন’-এর সৃজন প্রকল্পের সহোযোগিতায় ও মোরেলগঞ্জ ও শরনখোলার ভুক্তভোগী নাগরিক সমাজের আয়োজনে নাগরিক সমাবেশ,পদযাত্রা এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ আব্দুল আলীম কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহর সভাপতিত্বে বক্তারা ভূগর্ভস্থ পানির অতিরিক্ত লবণাক্ততা এবং প্রাকৃতিক দুর্যোগে মিষ্টি পানির উৎস নষ্ট হওয়ার ফলে তৈরি হওয়া সংকট তুলে ধরেন। বৃষ্টির পানি সংরক্ষণে ব্যক্তি ও কমিউনিটি পর্যায়ে রেইনওয়াটার হার্ভেস্টিং সিস্টেম স্থাপন ও সম্প্রসারণ, সরকারি পুকুর ও জলাধারসমূহের নিয়মিত খনন, পুনঃখনন ও সঠিক রক্ষণাবেক্ষণ বন্যা নিয়ন্ত্রণ ও লবণাক্ততা প্রতিরোধে দ্রুত বাঁধ সংস্কার এবং অকার্যকর পিএসএফ মেরামত ও নতুন পিএসএফ স্থাপন, ইউনিয়ন পর্যায়ে পানি ব্যবস্থাপনা কমিটি সক্রিয়করণ, নিয়মিত পানির মান পরীক্ষা এবং দীর্ঘমেয়াদী জলবায়ু-সহনশীল বাজেট বরাদ্দ নিশ্চিতকরণসহ পানির সংকট নিরসনে বেশ কিছু গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা,জাগরণী চক্র ফাউন্ডেশন (সৃজন প্রকল্প)-এর পক্ষ থেকে প্রকল্প ব্যবস্থাপক আব্দুল মান্নান,স্হানীয় গণমাধ্যম কর্মী, যুব সমাজের প্রতিনিধি,এনজিও প্রতিনিধি এবং বিপুল সংখ্যক স্থানীয় সাধারণ জনগণ অংশ নেন।
আয়োজকেরা জানান, উপকূলীয় মানুষের সুপেয় পানির অধিকার বাস্তবায়নে তাঁদের এই প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশন (সৃজন প্রকল্প)-এর ইউনিট ম্যানেজার মো: জিল্লুর রহমান।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর