1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সুবর্ণাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উপবৃত্তি ও অনিয়মের অভিযোগ: দায়িত্ব থেকে সরলেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পুষ্টে মারা গেল শিক্ষার্থী কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মাদক ও নগত অর্থসহ গ্রেফতার ৪ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিটের নির্বাচনে বিএনপি সমর্থিত প্যানেলের বিপুল ভোটে জয়লাভ গোপালগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে হামলা ও লুটপাট, লিখিত অভিযোগ দায়ের স্কুলছাত্রী ধর্ষণ মামলায় বিএনপি নেতা বকুলকে দল থেকে অব্যাহতি কুড়িগ্রামে দীর্ঘ ৩০ বছর পর রেড ক্রিসেন্ট কুড়িগ্রামে ৫০০ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দিল ছাত্রশিবির আলফাডাঙ্গায় ১৫ পিস ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার, থানায় মামলা তারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ রেলি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিদ্যুৎস্পুষ্টে মারা গেল শিক্ষার্থী

  • প্রকাশিত সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১৯ বার পড়েছেন

হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:২৭ আগস্ট ২০২৬

এসএসসি পাশ করে কলেজে ভর্তি হওয়ার স্বপ্নপূরণ হলো না কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার মেধাবী শিক্ষার্থী আকিমুন ইসলামের। বৃহস্পতিবার দুপুরে উপজেলার বড়ভিটা ইউনিয়নের পূর্বধনিরাম গ্রামে নিজ বাড়ির সামনে বিদ্যুৎস্পৃষ্টে তার অকাল মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী ওই গ্রামের শহীদ হোসেনের ছেলে। মেধাবী শিক্ষার্থী আকিমুন বড়ভিটা উচ্চবিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল।

জানা গেছে, বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লীবিদ্যুৎ সমিতির আওতায় পরিচালিত বিদ্যুৎ ফুলবাড়ী উপজেলা সরবরাহ বন্ধ থাকে। বিদ্যুৎ বন্ধ থাকায় এ জনপদে তীব্র গরম বিরাজ করে।

তীব্র গরমে মানুষজন ঘর থেকে ছুটে আসে গাছতলায়। তেমনি শিক্ষার্থী আকিমুন ইসলাম তার বাড়ির সামনে একটি বাঁশঝাড়ের ছায়ায় দাঁড়িয়ে একটি বাঁশ গাছে হেলান দিয়ে প্রতিবেশীদের সাথে গল্পগুজবে মেতে ওঠেন। তার হাতে ধরা বাঁশগাছটির সঙ্গে বিদ্যুতের তারের সংযোগ ছিল সেটি শিক্ষার্থী সে জানতো না। এরইমধ্যে হঠাৎ করে বিদ্যুৎ সরবরাহ চালু হলে শ্ক্ষিার্থী আকিমুন কাঁচা বাঁশ গাছে বিদ্যুতায়িত হয়ে মাটিতে ঢলে পড়েন। এ সময় উপস্থিত স্বজনরা তাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার জন্য নিয়ে এলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। একজন মেধাবী শিক্ষার্থী মৃত্যুতে নিহতের পরিবার ও এলাকাবাসীর মাঝে শোক নেমে আসে।
এ ব্যাপারে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ হাফিজুল ইসলাম শিক্ষার্থী আকিমুনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, ওই শিক্ষার্থী বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেছিলেন।#

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর