1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন
শিরোনামঃ
মহম্মদপুরে ট্রান্সফরমার চুরি করতে এসে শর্ট সার্কিটে নিহত ১ পাকুন্দিয়া পৌরসভায় মেয়র পদে নতুন আলোচনায় মোঃ আব্দুল সাত্তাররাজনৈতিক অভিজ্ঞতা ও জনসম্পৃক্ততায় সম্ভাব্য প্রার্থী হিসেবে শক্ত অবস্থানে বৈধ কাজের পথে অবৈধ দাবির দেয়ালঘুষ নয়, অধিকার চাই—দালালি নয়, স্বচ্ছতা চাই আলফাডাঙ্গায় রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত হলেন বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী সরকারি বিধি না মেনে দোকান নির্মাণ ও পণ্য ক্রয়, ভাড়ার তথ্যে অসঙ্গতি; জমা হয়নি ২৪ লাখ ২০ হাজার ৫০টাকা আয়কর মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি: আলফাডাঙ্গায় ৫ মাদক কারবারি কারাদণ্ড বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন আলফাডাঙ্গায় কদমতলা যুব সমাজের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত কিশোরগঞ্জে কিন্ডারগার্টেন ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন কোহিনুর বেগম সভাপতি, রহমত উল্লাহ সাধারণ সম্পাদক মাদক ছেড়ে খেলার মাঠে যুবসমাজ: আলফাডাঙ্গায় ব্যতিক্রমী উদ্যোগে কদমতলা ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

গোপালগঞ্জে কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধা নিহত

  • প্রকাশিত সময় : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৮ বার পড়েছেন

মো: সোহান শেখ কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের কাশিয়ানীতে ট্রেনে কাটা পড়ে কুলসুম বেগম (৮৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার পিঙ্গলিয়া গ্রামের দক্ষিণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত কুলসুম বেগম ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের উথলী গ্রামের মৃত রশিদ মিয়ার স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে মেয়ের জামাইয়ের বাড়িতে থেকে নিয়মিত বিকেলে রেললাইনে হাঁটতে যেতেন।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলেও কুলসুম বেগম রেললাইনে হাঁটতে বের হন। এ সময় ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীগামী ‘ভাটিয়াপাড়া কমিউটার’ ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। পরে স্থানীয় লোকজন রেললাইনের ওপর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভাটিয়াপাড়া থেকে রাজবাড়ীগামী ভাটিয়াপাড়া কমিউটার ট্রেনের নিচে কাটা পড়ে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে।

ওসি আরও জানান, বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানা পুলিশকে জানানো হয়েছে। রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করবে। এরপর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর