আলমগীর কবির, আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের আলফাডাঙ্গায় শ্বশুরবাড়ির জমি লিখে নেওয়ার লোভে ও বিরোধের জেরে দ্বীন ইসলাম (৩৫) নামের এক শারীরিক প্রতিবন্ধী আপন শ্যালকের ডান হাত ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তার ভগ্নিপতি আ. রহিম শেখের (২৫) বিরুদ্ধে।
আজ রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে উপজেলার পবনবেগ গ্রামের পবন বেগ জয়েন মোড়ের মুদি দোকানদার দ্বীন ইসলামের উপর তার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
আহত দ্বীন ইসলাম ওই গ্রামের ইমদাদুল হকের ছেলে। অভিযুক্ত আ. রহিম শেখ একই গ্রামের মৃত সেলিম শেখের ছেলে। তিনি দ্বীন ইসলামের আপন ছোট ভগ্নিপতি এবং ফুফাতো ভাই। বর্তমানে দ্বীন ইসলাম আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত সপ্তাহে রহিম ও তার সহযোগীরা দ্বীন ইসলামের বাড়িতে গিয়ে তার বসতঘর থেকে আসবাবপত্র ও মালামাল জোরপূর্বক নিয়ে যান। এ সময় দ্বীন ইসলামের মা রাহেলা বেগমও জামাই রহিমকে সহযোগিতা করেন। এ ঘটনায় দ্বীন ইসলাম স্থানীয় ইউপি সদস্য ওহিদুজ্জামান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে বিচার চেয়েও কোনো প্রতিকার পাননি। এর জের ধরেই আজ রবিবারে তার ওপর পুনরায় অতর্কিত হামলা চালানো হয়।
হামলার বিষয়ে ভুক্তভোগী দ্বীন ইসলাম কান্নাজড়িত কণ্ঠে বলেন, রহিম ও তার পরিবারের সদস্যরা আমার ওপর হামলা চালিয়ে আমার ডান হাতের কব্জি ভেঙে দিয়েছে এবং শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে জখম করেছে। ডাক্তার আমাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর স্থানান্তর করতে বললেও অসহায় ও দরিদ্র হওয়ায় আমি তা করতে পারিনি। আমি এই নির্মম ঘটনার সঠিক বিচার ও আইনগত সহায়তা চাই।
এ বিষয়ে আলফাডাঙ্গা থানা
Leave a Reply