1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
সহিংসতার শিকার নারীদের পাশে আছি আমরা,নির্যাতিতদের সরকার আইনি সহায়তা দিচ্ছে।” যশোরের শার্শা সীমান্তে ২৬টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ বিক্রি শুধু দেহ হয় নাঅর্থের কাছে যখন বিবেকেরও দরদাম হয় জাতীয় শ্রেষ্ঠ রিপোর্টার-২০২৫–২০২৬ সম্মাননা পেলেন গণমাধ্যম কর্মী ফকির মিরাজ আলী শেখ মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত মনির শেখের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচারের দাবিতে পিতার সংবাদ সম্মেলন দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন মাদকাসক্ত স্বামী ও দেবরের নির্যাতনে হাসপাতালে দুই সন্তানের জননী প্রিতিলতা, বিচার চেয়ে আকুতি মতবিনিময় সভায় সাংবাদিকদের ‘বেরিয়ে যেতে’বললেন ডিসি—মহম্মদপুর প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

  • প্রকাশিত সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২০ বার পড়েছেন

​শেফালী আক্তার রাখি, মোরেলগঞ্জ প্রতিনিধিঃ

​কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণের লক্ষ্যে ‘ব্রি অঙ্গ (পার্টনার প্রকল্প) গোপালগঞ্জ’-এর আওতায় বাগেরহাটের মোরেলগঞ্জে ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১ টায় চলতি আমন মৌসুমে নতুন ও উচ্চফলনশীল জাতের মেগা ভ্যারাইটি ‘ব্রি ধান-১০৩’ চাষে উৎসাহিত করতে প্রদর্শনীভুক্ত ২০ জন কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

​উপকরণ সহায়তা হিসেবে নির্বাচিত প্রতিটি কৃষককে ১০ কেজি করে ব্রি ধান-১০৩ এর বীজ এবং প্রয়োজনীয় ইউরিয়া, ডিএপি, এমওপি, জৈব, জিপসাম ও জিংক সার প্রদান করা হয়।

​উপজেলা কৃষি অফিসের উদ্যোগে আয়োজিত এই উপকরণ বিতরণ অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার মোঃ সাইফুল ইসলাম তাঁর বক্তব্যে জানান, প্রচলিত অন্য যেকোনো আমন ধানের জাতের তুলনায় ব্রি ধান-১০৩ এর উৎপাদন ক্ষমতা ও ফলন অনেক বেশি। এ কারণে এটিকে একটি সম্ভাবনাময় ‘মেগা ভ্যারাইটি’ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, এই প্রদর্শনী বাস্তবায়নের মাধ্যমে এলাকায় এ জাতের বিস্তার ঘটবে এবং স্থানীয় কৃষকরা আর্থিকভাবে লাভবান হবেন।

​অনুষ্ঠানে উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রদর্শনীভুক্ত কৃষকবৃন্দ এবং সংশ্লিষ্ট উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর