1. admin@deshbanglakhabor.com : admin :
  2. e.mominbd@gmail.com : MOMIN :
  3. samira01606@gmail.com : SAMIRA : Sumaya Samira
  4. farhanaenterprise18@gmail.com : SHOFIKUL :
       
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনামঃ
সহিংসতার শিকার নারীদের পাশে আছি আমরা,নির্যাতিতদের সরকার আইনি সহায়তা দিচ্ছে।” যশোরের শার্শা সীমান্তে ২৬টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক মোরেলগঞ্জে ব্রি ধান-১০৩ চাষে উৎসাহিত করতে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ বিক্রি শুধু দেহ হয় নাঅর্থের কাছে যখন বিবেকেরও দরদাম হয় জাতীয় শ্রেষ্ঠ রিপোর্টার-২০২৫–২০২৬ সম্মাননা পেলেন গণমাধ্যম কর্মী ফকির মিরাজ আলী শেখ মোরেলগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত মনির শেখের মৃত্যুর সঠিক তদন্ত ও বিচারের দাবিতে পিতার সংবাদ সম্মেলন দেশ ও স্বাস্থ্যখাতে অস্থিরতা সৃষ্টির প্রতিবাদে কুড়িগ্রামে ড্যাবের মানববন্ধন মাদকাসক্ত স্বামী ও দেবরের নির্যাতনে হাসপাতালে দুই সন্তানের জননী প্রিতিলতা, বিচার চেয়ে আকুতি মতবিনিময় সভায় সাংবাদিকদের ‘বেরিয়ে যেতে’বললেন ডিসি—মহম্মদপুর প্রেসক্লাবের তীব্র প্রতিবাদ

যশোরের শার্শা সীমান্তে ২৬টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

  • প্রকাশিত সময় : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৭ বার পড়েছেন

তরিকুল ইসলাম,
যশোরের প্রতিনিধি।

যশোরের শার্শা উপজেলার রুদ্রপুর সীমান্ত এলাকা থেকে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেন (৪১) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। জব্দ করা স্বর্ণের ওজন প্রায় ৩ কেজি ৪৩৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে খুলনা-২১ বিজিবির সদর দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে সন্ধ্যা ৬টার দিকে শার্শার বাগআঁচড়া বাজারের বাবু সুপার মার্কেট থেকে স্বর্ণের বারসহ রিপনকে আটক করা হয়।

আটক রিপন হোসেন বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

বিজিবি জানায়, উদ্ধার করা স্বর্ণের বারগুলো যশোরের একজন দক্ষ জুয়েলারির মাধ্যমে যাচাই করা হয়েছে। পরীক্ষায় স্বর্ণগুলো খাঁটি এবং ২৪ ক্যারেটের বলে নিশ্চিত হওয়া গেছে।

খুলনা-২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ নাফিজ ইমতিয়াজ আহসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের একটি বিশেষ টহল দল বাগআঁচড়া বাজারের বাবু সুপার মার্কেটে অভিযান চালায়। এ সময় রিপন হোসেনকে আটক করে ক্যাম্পে নেওয়া হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কৌশলে লুকিয়ে রাখা ২৬টি স্বর্ণের বার জব্দ করা হয়।

জব্দ করা স্বর্ণের ওজন প্রায় ৩ কেজি ৪৩৮ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা।

এ ঘটনায় রিপন হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই জাতীয় আরো খবর