​প্রতিবেদক,মো: রফিকুল ইসলাম মিঠু ঢাকা:

রাজধানীর তুরাগ থানাধীন দিয়াবাড়ী এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে তুরাগ থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬,১০০ পিস ট্যাপেনটাডল ট্যাবলেট, ১৪৯ ক্যান বিয়ার এবং ২.৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লক্ষ ৮১ হাজার ৩০০ টাকা।
​পুলিশ সূত্রে জানা যায়, তুরাগ থানার অফিসার ইনচার্জের দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান ফয়সাল ও সঙ্গীয় ফোর্সের একটি দল ১৪ অক্টোবর দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে দিয়াবাড়ী বিআরটিএ মাঠের পূর্ব পাশে অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে ‘সাউদান অটোমোবাইলস’-এর সামনে পলাতক আসামি আতাউর ওরফে তাকলা আতাউরের অফিসকক্ষে এই অভিযান পরিচালনা করা হয়।
​অভিযানকালে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে প্রস্তুত করার সময় হাতেনাতে চারজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন:
​মোঃ রিদয় মির্জা (২৯)
​মোঃ রতন মিয়া (৩০)
​মোসাঃ কুহিনুর বেগম (৩৫)
​মোছাঃ স্বপ্না বেগম (৩২)
​উদ্ধারকৃত মাদকের বিবরণ:
​বিয়ার: ১৪৯ ক্যান KUMPEL Ultra Strong Beer (আনুমানিক মূল্য ৭৪,৫০০ টাকা)
​ট্যাপেনটাডল ট্যাবলেট: ৬,১০০ পিস (আনুমানিক মূল্য ২,৩১,৮০০ টাকা)
​গাঁজা: ২.৫ কেজি (আনুমানিক মূল্য ৭৫,০০০ টাকা)
​রাত ২টা ৪০ মিনিটে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা মূলে এসব মাদকদ্রব্য জব্দ করা হয়।
​প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানান, তারা পলাতক আসামি আতাউরের যোগসাজশে দীর্ঘদিন ধরে অবৈধভাবে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত ছিলেন।
​এ ঘটনায় গ্রেফতারকৃত চারজন এবং পলাতক আসামির বিরুদ্ধে তুরাগ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করার প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *