হুমায়ুন কবির সূর্য, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের সায়দাবাদ এলাকায় শনিবার দুপুরে ট্রাক্টরের সাথে অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ ৫ জন নিহত হয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন উপজেলার শৌলমারী ইউনিয়নের চতলাকান্দা গ্রামের মো. শহিদুল প্রভাষকের স্ত্রী লিপি খাতুন (২৬), ছেলে রিশাদ (১২) ও মেয়ে তুবা (৭)। অপর দুইজনের মধ্যে রয়েছেন একই উপজেলার যাদুরচর ইউনিয়নের কর্তীমাদী এলাকার বাদলের স্ত্রী শরীফা বেগম (৪২) এবং অটোরিকশাচালক (পরিচয় অজ্ঞাত, বাড়ি জামালপুর জেলার কাউনিয়ার চর এলাকা)।

এছাড়াও দুর্ঘটনায় গুরুতর আহত বাদলের মেয়ে বৃষ্টিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী।